কুসংস্কার ভুলে রিসেপশনে কালো পাড়ের শাড়িতে রশ্মিকা, বিজয়ের সাজের নেপথ্যে গভীর কারণ
বিরোশের রিসেপশনে যেন চাঁদের হাট।
আরও পড়ুন:
আরও পড়ুন:
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল ভিলায় বিয়ে সারেন বিজয়-রশ্মিকা। বিয়েতে রশ্মিকার পরনে সিঁদুরে লাল রঙের সিল্ক। সরু সোনালি পাড়। পাড়ের উপরের দিকে সোনালি জরির নকশা। সঙ্গে বিডসের কাজের ছোট হাতার ব্লাউজ। বিজয় সেজেছিলেন রংমিলান্তি সাজে। ঊর্ধ্বাঙ্গে লাল রঙের উত্তরীয়। সরু সোনালি পাড়ের সঙ্গে মুক্তোর মিশেলে যা একেবারে অন্যরকম। সঙ্গে সাদা সিল্কের ধুতি। মেহেন্দির পরিবর্তে হাত ও পায়ে আলতা।
নবদম্পতির সাজের মূল ইউএসপি যেন গয়নাগাটি। রশ্মিকার গলায় কাসু মালা। গলা থেকে নাভি পর্যন্ত ললন্তিকার স্টাইলে এই হার দক্ষিণী ঐতিহ্যকে বহন করে। হারটির প্রতি ধাপে লকেটে রয়েছে বিশেষত্ব। হারটি সবচেয়ে বড় লকেটে রয়েছেন দেবী লক্ষ্মী। ছোট তিনটি লকেট কল্কার কাজ। একেবারে গলায় লকেট চাকার মতো। ছোট ও বড় মটরদানার মিশেলে গলার হার এককথায় নজরকাড়া।