‘সঞ্জুর কাছ থেকে শিখুক’, সেমিফাইনালের আগে অভিষেককে পরামর্শ ভারতের বোলিং কোচের
বুধবার বরুণ চক্রবর্তীর সঙ্গে বিশেষ প্র্যাকটিস সেশন রেখেছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তথ্য রাজর্ষি গঙ্গোপাধ্যায়।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট এমন পর্যায় গিয়েছে, যেখানে বোলারদের অবস্থা আরও করুণ হচ্ছে। দু’শো-আড়াইশো রান হচ্ছে। সেটা আবার অনেক সময় বিপক্ষ টিম তাড়াও করে দিচ্ছে। সোজা কথায় পুরোটাই ব্যাটারদের খেলা। বোলারদের জন্য কিছুই থাকছে না। কিন্তু এবার স্পিনাররা অনেক বেশি দাপট দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবদের চিন্তা 'রহস্য স্পিনারে'র অফ ফর্ম।
আরও পড়ুন:
বুধবার দুপুরের দিকে ট্রেনিং সেশন রেখেছিল ভারতীয় দল। দেখা গেল বরুণ চক্রবর্তীর সঙ্গে বিশেষ প্র্যাকটিস সেশন রেখেছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে। সঠিক লেংথ খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল বরুণের। সেই কারণে বেশ চিন্তিত মনে হচ্ছিল মর্কেলকে। ভারতীয় স্পিনার যে এখনও পর্যন্ত তাঁর সেরা খেলাটা খেলেননি, সে কথা তিনি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন।
আরও পড়ুন:
এই বিশ্বকাপে অফ ফর্মের জন্য 'সার্চলাইটে' রয়েছেন অভিষেক শর্মা। বাঁহাতি ওপেনার বিশ্বকাপে এখনও পর্যন্ত নিষ্প্রভ। শূন্যের হ্যাটট্রিকের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনওক্রমে ১৫ রান করেছেন। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ব্যর্থতা। প্রশ্ন হল, সেমিফাইনালের লড়াইয়ে কি খেলবেন অভিষেক? কী বলছেন মর্কেল?
ওয়াংখেড়ে পিচ নিয়ে সে রকম দুর্ভাবনার জায়গা এবার সম্ভবত নেই। এটা ঘটনা যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা ওয়াংখেড়েতেই খেলেছিল ভারত। আর সেই ম্যাচে টিমকে প্রবল ভুগিয়েওছিল ওয়াংখেড়ে বাইশ গজ। সূর্যকুমার যাদব সেদিন পরিত্রাতা হিসেবে আবির্ভূত না হলে কী হত, বলা যায় না। তবে সেমিফাইনালের পিচ শোনা গেল, আলাদা হবে। বাইশ গজে বাউন্স থাকবে। গতি থাকবে। বল ভালো আসবে ব্যাটে। কিছুটা ঘাসও রাখা হয়েছে।...