জলকেলি থেকে ঘোড়ার গাড়িতে ভ্রমণ, ধীরকে নিয়ে ছুটির মুডে জমে ক্ষীর ঋদ্ধিমা-গৌরবের প্রেম
কাজের ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই শহরের কোলাহল থেকে দূরে একান্তযাপন করেন ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। ছোট্ট ধীরের সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি কেমন এনজয় করলেন সেলেব দম্পতি?
কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্য আড়ালেই রেখেছেন ঋদ্ধিমা। তবে ছুটির মুডের নানান রঙিন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও পুলের জলে তিনজনের খুনসুটি তো কখনও আবার ঘোড়ার গাড়িতে ভ্রমণ। এছাড়াও ছুটি কাটানোর আরও অনেক খুশির মুহূর্তে লেন্সবন্দি সেলেব দম্পতি। গৌরব-ঋদ্ধিমা ব্যক্তিগতজীবনকে লাইমলাইট থেকে দূরেই রাখেন। তবে 'ছুটি ছুটি' মুহূর্তগুলো বরাবরই সকলের সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন:
ছোট্ট ধীরকে কোলে নিয়েই ঘুরতে অভ্যস্ত গৌরব-ঋদ্ধিমা। খুদের জন্মের কয়েকমাস পরই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন টলিপাড়ার এই তারকা দম্পতি। হ্যাপি ফ্যামিলি টাইম আর স্বামী-স্ত্রীর একটু মাখমাখ রোম্যান্স থাকবে না, তা আবার হয় নাকি! আলো আঁধারিতে সিলিউট ছবিতে ঠোঁটে ঠোঁট গৌরব-ঋদ্ধিমা। লাভিডাভি মুহূর্তের ছবি আরও একবার প্রমাণিত গৌরব-ঋদ্ধিমার ভালোবাসার অটুট বন্ধন।
ছুটি কাটানো মানেই বিদেশ পাড়ি দিতে হবে এমন ধারণায় মোটেই বিশ্বাসী নন দম্পতি। তাঁদের কাছে ভ্রমণের অর্থ একসঙ্গে সময় কাটানো, প্রতিদিনের ব্যস্ততাকে দূরে রেখে ধীর গতিতে চলা। তিনজনের নিজস্ব একটা জগৎ তৈরি করে সেই মুহূর্তগুলো উদযাপন করা। যা হৃদয়ে চিরস্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যাবে। গ্রীষ্মকালীন ছুটি কীভাবে উদযাপন করল চক্রবর্তী পরিবার?
সাঁতার কাটা, খরগোশ আর হাঁসকে খাবার খাওয়ানো, ঘোড়ার গাড়িতে চড়া, প্রচুর পরিমানে খাওয়াদাওয়া। আর সঙ্গে প্রাণখোলা হাসি। ছোট্ট ধীরকে ছুটির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখে মা-বাবা হিসেবে আনন্দে আপ্লুত গৌরব-ঋদ্ধিমা। ছেলের খুশি দেখে আরও একবার দুজনেই উপলব্ধি করেছেন, জীবনের ছোট ছোট সুখগুলোকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে হয়। ছুটি শেষেল বাড়ি ফেরার সময় বিদায়বেলায় মন ভারাক্রান্ত!
আরও পড়ুন:
টলিপাড়ার 'পাওয়ার কাপল' হিসেবেই সকলের কাছে ভীষণ জনপ্রিয় গৌরব-ঋদ্ধিমা জুটি। তাঁদের অনস্ক্রিন রসায়ন থেকে অফস্ক্রিন কেমেস্ট্রি, দুটোই সুরপাহিট। সে কথা বলার অপেক্ষাই রাখে না। অভিনয়ের সুবাদেই পরস্পরের কাছাকাছি আসেন। প্রেম পরিণতি পায় বিয়েতে। বর্তমানে পর্দায় তাঁদের রসায়ন দেখা না গেলেও ক্যামেরার পিছনে বাস্তবে গৌরব-ঋদ্ধিমার প্রেমের মরশুম চেটেপুটে উপভোগ করে ভক্তরা।