রোহিতের গ্যারেজে নতুন টেসলা, সঙ্গী হচ্ছে আরও দুই বিলাসবহুল গাড়ির, নম্বরেও চমক
গাড়িটি প্রযুক্তিগত দিক থেকেও অনেক উন্নত।
আরও পড়ুন:
টেসলা মডেল ওয়াই ইলেকট্রিক এসইউভি কিনে আবারও শিরোনামে রোহিত। মুম্বইয়ের রাস্তায় এই বৈদ্যুতিক গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে। গাড়ির নম্বর ৩০১৫। রোহিতের কন্যা ও পুত্রের জন্মতারিখের সমন্বয় রেখেই এমন নম্বর বাছা রয়েছে। রোহিতের আরও দু'টি প্রিয় গাড়ি Lamborghini Urus SE। এই গাড়িতেও একই নম্বর ব্যবহৃত হয়েছে। সামাইরার জন্ম ৩০ ডিসেম্বর। আহানের ১৫ নভেম্বর।