ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দেখাল টিম ইন্ডিয়ার ৫ দুর্বলতা, না শোধরালে ভুগতে হবে ফাইনালে
ভুলে গেলে চলবে না ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বড় ম্যাচে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক রেকর্ড মোটেই সন্তোষজনক নয়।
আরও পড়ুন:
টিম ম্যানেজমেন্টের ফাইনালের আগে অভিষেকের সঙ্গে কথা বলে তাঁর সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। তাঁর মূল সমস্যাটা যে শুধু টেকনিক নয়, সঙ্গে মানসিকও সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এমনিতে বাধ্য না হলে ফাইনালে দলে পরিবর্তন করার কথা ভাবে না কোনও দল। কিন্তু অভিষেকের যা ফর্ম ও আত্মবিশ্বাস, তাতে ফাইনালে বদল করাও হতে পারে। সেক্ষত্রে রিঙ্কু সিং বা ওয়াশিংটন সুন্দরের কথা ভাবতে পারেন গম্ভীর।
আরও পড়ুন:
লেংথ এবং নিজের ‘স্টক বল’ নিয়ে ঘোর ঝঞ্ঝাটে পড়েছেন বরুণ। বরুণের হাতে দু’টো গুগলি রয়েছে। প্রথমটা, কব্জি ব্যবহার করে প্রয়োগ করেন। দ্বিতীয়টা, আঙুল। যা সজোরে ডান হাতি ব্যাটারের ভেতরে আসে। যা তাঁর এতদিনের সফল ‘পাশুপাত’। বিশ্বকাপের আগে পর্যন্ত যার ‘প্রতিষেধক’ বার করতে পারেননি বিপক্ষ ব্যাটাররা। কিন্তু বিশ্বকাপে পারছেন।
ভারতের তৃতীয় সমস্যা হল ষষ্ট বোলারের অভাব। সেমিফাইনালে বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেলরা বেধড়ক মার খাওয়া সত্ত্বেও অন্য কোনও বিকল্পের দিকে তাকাতে পারেনি টিম ইন্ডিয়া। কারণ, সূর্যকুমার যাদবের হাতে বিকল্প ছিলেন একমাত্র শিবম দুবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচেও তিনি শেষ ওভারে ২৬ রান দেন। ফাইনালে ষষ্ট বোলার হিসাবে বিকল্প খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে। নয়তো শিবম দুবে বা তিলক বর্মাদের বল করানোর কথা ভাবতে...
ভারতের চতুর্থ সমস্যা অহেতুক এক্সট্রা রান দেওয়া। সুপার এইটের প্রতিটি ম্যাচ এমনকী সেমিফাইনালেও বিস্তর এক্সট্রা রান দিয়েছে ভারত। একাধিক নো বল এবং ফ্রি হিটও উপহার দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। যার সুবিধা পেয়েছে বিপক্ষ দল। শৃঙ্খলার অভাব সবচেয়ে বেশি চোখে পড়েছে অর্শদীপ সিং এবং শিবম দুবের বোলিংয়ে। যা বদলাতেই হবে টিম ইন্ডিয়াকে।
এর বাইরে অর্শদীপ সিংয়ের ফর্ম, অধিনায়ক সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম না করার মতো সমস্যাও রয়েছে। ভুলে গেলে চলবে না ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ড কিন্তু ইংল্যান্ডের থেকেও শক্ত গাঁট হতে পারে। তাছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বড় ম্যাচে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক রেকর্ড মোটেই সন্তোষজনক নয়। ফলে ফাইনালের আগে সব সমস্যা মিটিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াকে।