প্রসাদ হিসাবে ভক্তরা পান সোনা-রুপোর গয়না, রাম মন্দিরে চুরির মাঝে চর্চায় ব্যতিক্রমী হিন্দু ধর্মস্থানগুলি
দেশের এই মন্দিরগুলি যে একেবারে ব্যতিক্রমী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে দেশে এমনও কয়েকটি মন্দির রয়েছে যেখানে প্রণামী হিসাবে সোনা কিংবা রুপোর গয়না দেওয়া হয় পুণ্যার্থীদের। কাউকে কাউকে আবার দেওয়া হয় সোনা, রুপোর কয়েন। যা ভক্তিভরে বাড়ি নিয়ে যান পুণ্যার্থীরা। তবে তা ব্যবহার করতে চান না অনেকে। বদলে আশীর্বাদ হিসাবে গয়নার বাক্স রেখে দেন। পুণ্যার্থীদের বিশ্বাস, ওই গয়না থাকলে আরও বাড়বে ধনসম্পদ।
আরও পড়ুন:
পাহাড়ে ঘেরা তামিলনাড়ুর থেনি জেলার শ্রী ভারামথারুম মালিগাইপাড়াই কারুপ্পাস্বামী মন্দিরেও প্রসাদ হিসাবে টাকা দেওয়া হয়। এই পবিত্র মুদ্রা 'পিডি কাসু' নামে পরিচিত। টাকা বিতরণের ঐতিহ্যের জন্য মন্দিরটি অত্যন্ত ভাইরাল। মন্দিরের বিশেষ উৎসবের সময় লক্ষাধিক ভক্ত ভিড় জমান। পুরোহিত ঈশ্বরের আশীর্বাদে এই মুদ্রা ভক্তদের হাতে তুলে দেন।