গরমে পাহাড়ের কোলেই শান্তি! রইল ১০ শৈলশহরের ঠিকানা
বঙ্গে বাড়ছে দাবদাহ। মে-জুন মাসে এই তাপপ্রবাহ আরও বাড়বে। এই সময় কদিনের ছুটি নিয়ে বেড়াতে যেতে মন চাইছে? যদি যেতেই হয় তো পাহাড়ে যান। মনখারাপের শেষ আশ্রয় পাহাড়। যেখানে পাইনবনের দীর্ঘ শীতল ছায়া। মেঘেদের লুকোচুরি। তার মাঝে আকাশের মন ছুঁয়ে হেঁটে বেড়াতে কার না ইচ্ছে করে?