বিয়ের আগেই অন্তঃসত্ত্বা স্ত্রী, ১৫ বছর বয়সে রমেশ গোপী নায়ার থেকে কেন ডি’সুজা হলেন রেমো?
মাত্র ১৫ বছর বয়সে ধর্মান্তরিত। কীভাবে রমেশ গোপি নায়ার থেকে পপুলার কোরিওগ্রাফার হলেন রেমো ডি’সুজা?
আরও পড়ুন:
বেঙ্গালুরুতে গোপী নায়ার ও মাধাভিয়াম্মা নায়ারের ঘরে জন্মগ্রহণ করেন রেমো। ১৫ বছর বয়সে খ্রিস্টধর্ম গ্রহণ প্রসঙ্গে রেমোর সংযোজন, "মুম্বইয়ে আসার আগে জামনগরে ছিলাম এবং সেখানেই আমি ধর্মান্তরিত হই। কারণ আমি গির্জার কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ওঁদের জন্য শো করতাম, জামাকাপড় সংগ্রহ করা থেকে গির্জায় দানও করতাম।"
আরও পড়ুন:
রেমো যেমন তাঁর ধর্মান্তরিত হওয়ার গল্প বলেছেন তেমনই তাঁর স্ত্রী শেয়ার করেছেন বিয়ের আগে মা হওয়ার সেই মুহূর্তের ঘটনা। ছিমছাম শারীরিক গঠনের জন্য লিজেলের মা বুঝে গিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। ঘটনার বিবরণ দিয়ে বলেন, "এক দিন মা-বাবা এলেন। আমি খুব রোগা ছিলাম। তাই দেখে সহজেই বুঝে গিয়েছিলেন, আমি অন্তঃসত্ত্বা।"