বিধ্বংসী ভূমিকম্পের পর সুনামিতে তছনছ রাশিয়া, প্রলয় ঢেউয়ে বিধ্বস্ত জাপান-আমেরিকাও
বুধবার সকালে ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।