বাংলাদেশকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপ! বিকল্প হিসাবে কোন দেশকে খেলাতে পারে আইসিসি?
অচলাবস্থা না কাটলে কোন দল খেলবে বিশ্বকাপে?
সমাধান সূত্র হিসেবে তাঁদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাঁদের গ্রুপ বি’তে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাঁদের জায়গায় গ্রুপ সি-তে। ফাইল ছবি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সেক্ষেত্রে বিকল্প দুটি। এক বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ। তাতে কুড়ি দলের জায়গায় উনিশ দল খেলবে বিশ্বকাপে। সেক্ষেত্রে বাংলাদেশ বাকি দলগুলিকে ওয়াকওভার দিয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে বাকি দলগুলি পুরো পয়েন্ট পেয়ে যাবে। বা দ্বিতীয় বিকল্প হল, বাংলাদেশের বদলে অন্য কোনও দেশকে সুযোগ দেওয়া। এই কাজটা আরও কঠিন। ফাইল ছবি।
আসলে বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। বাংলাদেশের যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে খেলার কথা ছিল। ফলে তাঁদের বদলে যে দলকেই নেওয়া হোক, সেটা 'অযোগ্য' দল হতে চলেছে। অর্থাৎ যে দল যোগ্যতা অর্জন করেনি। বিশেষ পরিস্থিতিতে অবশ্য আইসিসি চাইলে নিজেদের বাছাই করা দলকে সুযোগ দিতেই পারে। ২০০৯ সালে জিম্বাবোয়ে রাজনৈতিক কারণে ইংল্যান্ডকে দল পাঠায়নি। যার ফলে আইসিসি স্কটল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেয়। শোনা যাচ্ছে, এবারও...