গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের কোনও প্রতিনিধি এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে পারবেন না। একই নিষেধাজ্ঞা জারি হয়েছে বরোদা ক্রিকেট সংস্থার ক্ষেত্রেও। ফলে ১৮ সেপ্টেম্বরের বোর্ডের সাধারণ সভায় এই দুই সংস্থা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।
জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থার সচিব দেশরতন দুবের মনোনয়ন বাতিল করেছেন বোর্ডের নির্বাচন আধিকারিক অচল কুমার জ্যোতি। তাঁর রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত তালিকায় দেশরতনের নাম নেই। তাঁর মনোনয়ন নিয়ে অভিযোগ তুলেছিলেন জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থার সভাপতি জাভিদ আহমেদ কিতাব। সাত পাতার রিপোর্টে জ্যোতি জানিয়েছেন, দেশরতনের নাম যে অ্যাপেক্স কাউন্সিল মনোনয়ন করেছিল, তার বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় ওই অ্যাপেক্স কাউন্সিলের অস্তিত্ব ছিল না। পরে সেটি গঠন করা হয়। সেই কারণেই বোর্ডের নির্বাচনে জম্মু-কাশ্মীরের প্রতিনিধি হিসাবে দেশরতনের অংশ নেওয়ার পথে আপত্তি জানিয়েছে নির্বাচন আধিকারিকের দফতর। অর্থাৎ রনজি জয়ের পরেও বোর্ডের বার্ষিক সভায় প্রতিনিধিত্বের অধিকার হারাল জম্মু-কাশ্মীর।
আরও পড়ুন:
অন্যদিকে, বরোদার প্রতিনিধি প্রণব আমিনের বিরুদ্ধেও উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ। সেই অভিযোগের জেরেই তাঁকে বোর্ডের সাধারণ সভায় প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থাকে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন জ্যোতি। ফলে ১৮ সেপ্টেম্বরের সভায় জম্মু-কাশ্মীর এবং বরোদা, দুই সংস্থাই কার্যত দর্শকের ভূমিকায়।
তবে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রতিনিধি জয়দেব শাহ এবং উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার প্রতিনিধি মাহিম বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাঁদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন তাঁরা। একদিকে দুই সংস্থার প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন, অন্যদিকে দু’জনের বিরুদ্ধে অভিযোগ খারিজ। ১৮ সেপ্টেম্বরের সভার আগে তাই বোর্ডের অন্দরমহলে উত্তাপ বাড়ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত