Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Shivalik Sharma

ধর্ষণে অভিযুক্ত আইপিএলে খেলা ক্রিকেটার! যে কোনও মুহূর্তে হতে পারেন গ্রেপ্তার

পুলিশ অভিযুক্ত ক্রিকেটারকে হন্যে হয়ে খুঁজছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৫, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৫, ১৮:০৫

options
link
ধর্ষণে অভিযুক্ত আইপিএলে খেলা ক্রিকেটার! যে কোনও মুহূর্তে হতে পারেন গ্রেপ্তার zoom
ছবি ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ক্রিকেটার শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমনটাই জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার আনন্দ সিং। তাঁর কথায়, অভিযোগকারিণী যোধপুরের কুড়ি ভগতসুনির সেক্টর ২-এর বাসিন্দা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার শিবালিকের বিরুদ্ধে রাজস্থানের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ক্রিকেটারকে হন্যে হয়ে খুঁজছে। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে খেলেছেন তিনি। যদিও খেলার সুযোগ পাননি। ওই তরুণী এফআইআরে জানিয়েছেন, দু’বছর আগে বরোদা গিয়েছিলেন। সেখানেই শিবালিকের সঙ্গে পরিচয়। এরপরও দু’জনের মধ্যে যোগাযোগ ছিল। নিয়মিত ফোনে কথাবার্তা চলত। এমনকী ২০২৩ সালের আগস্টে দুই পরিবারের সম্মতিতে বাগদানও হয় তাঁদের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তরুণী বলেছেন, বাগদানের পর যোধপুরে তাঁদের বাড়ি গিয়েছিলেন শিবালিক। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছেন ওই ক্রিকেটার। তাছাড়াও তাঁরা জয়পুর-সহ রাজস্থানের অনেক জায়গায় গিয়েছিলেন। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় ২০২৪-এর আগস্টে। তখন শিবালিকের মা-বাবা ওই তরুণীকে বলেন, তাঁদের ছেলে অন্য জায়গা থেকেও বিয়ের প্রস্তাব পাচ্ছে। এমন পরিস্থিতিতে এই সম্পর্ক এগোতে পারে না।

তরুণীর দাবি, তাঁদের পরিবারের তরফে অনেক বোঝানোর চেষ্টা করা হলেও ফলপ্রসূ হয়নি। উলটে তাঁকে হুমকিও দেওয়া হয়। জানা গিয়েছে, পুলিশে মামলা দায়েরের পর তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্যও পাঠানো হয়েছিল। তাঁর বক্তব্য ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪-এ বেস প্রাইস ২০ লক্ষ টাকায় শিবালিককে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এ বছর নিলামে অবিক্রীত থেকে যান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রেকর্ড বেশ ভালো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.