সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজ সিরিজ যতই এগিয়ে আসছে, ততই অজি শিবির ঢাকছে আশঙ্কার চাদরে। মানসিক ভাবে বিধ্বস্ত টিম পেইন এবার ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ গোটা অ্যাশেজেই তাঁকে পাওয়া যাবে না। অন্তত তাঁর ম্যানেজার এমনটাই জানিয়েছেন। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসিড টেস্টের আগে দলের নয়া অধিনায়ক খুঁজে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
সোশ্যাল মিডিয়ায় পেইনের (Tim Paine) ম্যানেজার জেমস হেন্ডারসন লিখেছেন, “মানসিক অসুস্থতার জন্য অনির্দিষ্টি কালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন টিম পেইন। তাঁর ও তাঁর স্ত্রী বনির জন্য আমরা অত্যন্ত চিন্তিত। এ বিষয়ে আপাতত আর কোনও মন্তব্য করতে চাই না।” অর্থাৎ অজি ব্যাটারকে ছাড়াই অ্যাশেজে দল গোছাতে হবে অস্ট্রেলিয়াকে।
[আরও পড়ুন: India vs New Zealand: অনবদ্য ব্যাটিং, সেঞ্চুরি হাঁকিয়ে অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন শ্রেয়স]
The 47th captain of the Australian men’s Test cricket team! @patcummins30 🇦🇺 pic.twitter.com/bM4QefTATt
— Cricket Australia (@CricketAus) November 26, 2021
দিন কয়েক আগেই ‘সেক্সটিং’ বিতর্কের জেরে অধিনায়কত্ব ছেড়েছেন টিম পেইন (Tim Paine)। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল। পেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাসমানিয়া ক্রিকেট বোর্ডের এক মহিলা কর্মীকে নিজের গোপনাঙ্গের ছবি পাঠিয়েছেন। ওই মহিলাকে কুপ্রস্তাবও দেন। অজি অধিনায়কের আচরণে ক্ষুব্ধ ওই মহিলা কর্মীই অভিযোগ জানান। তাঁর দাবি, পেইনের আচরণ অশ্লীল, নিন্দনীয় এবং আপত্তিকর। তাঁর অভিযোগের ভিত্তিতেই পেইনের বিরুদ্ধে তদন্ত শুরু করে অজি ক্রিকেট বোর্ড (Cricket Australia)। যা নিয়ে বিতর্ক তৈরি হতেই পদত্যাগের সিদ্ধান্ত নেন পেইন। আর এবার একেবারে ক্রিকেট থেকেই বিরতি নিলেন।

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু অ্যাশেজ (Ahses Series)। তার আগে পেইনের সরে যাওয়া অজি শিবিরের কাছে বড় ধাক্কা। তবে সেসব ভুলে দল গোছাতেই মনোযোগী টিম ম্যানেজমেন্ট। অ্যাসিড টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার ভার তুলে দেওয়া হল প্যাট কামিন্সের কাঁধে। ডেপুটি করা হল স্টিভ স্মিথকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে টিম পেন ও তাঁর পরিবার। তবে আমরা তাঁদের পাশে আছি। প্যাট দারুণ ক্রিকেটার। ভাল অধিনায়কও।” ৪৭ তম অজি তারকা হিসেবে দলের দায়িত্ব নিচ্ছেন কামিন্স।
[আরও পড়ুন: শাকিবের মুন্ডু কেটে অন্য ক্রিকেটারের মাথা! ছবি বিতর্কে উত্তাল বাংলাদেশ]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া