Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
ICC T-20 World Cup

মুস্তাফিজ কাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড! আদৌ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবেন তাসকিনরা?

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব টি-২০ বিশ্বকাপে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৯:০৬

options
link
মুস্তাফিজ কাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড! আদৌ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবেন তাসকিনরা? zoom
Advertisement

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব টি-২০ বিশ্বকাপে। আদৌ ভারতে দল পাঠানো হবে কিনা ভাবনা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসলে যেভাবে না জানিয়ে আইপিএল থেকে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলা হয়েছে, তাতে ক্ষুব্ধ বিসিবি। তাছাড়া অভ্যন্তরীণ রাজনীতির চাপও রয়েছে। তাই ভারতের সিদ্ধান্তের পালটা হিসাবে বিশ্বকাপ নিয়ে সংশয় তৈরি করে দিল তারা।

মুস্তাফিজুরকে বাদ দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ বোর্ডের বক্তব্য, বিসিসিআইয়ের অনুরোধেই বাঁহাতি পেসারকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাদ দেওয়ার বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুল বলছেন, বিসিসিআই সরকারিভাবে সিদ্ধান্ত জানালে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া যাবে। তবে এ কথা ঠিক যে ফিজকে আইপিএলে খেলতে না দিলে বাংলাদেশ বোর্ডের সেভাবে কিছু করার নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু বাংলাদেশ ক্রিকেট মহলে খবর নিয়ে জানা গেল, ভারতীয় বোর্ডের আচরণে তাঁরা রীতিমতো ক্ষুব্ধ। যেভাবে একটা ক্রিকেটারকে দলে নেওয়ার পর ছেঁটে ফেলা হল তাতে অপমানিত বোধ করছেন তাঁরা। পালটা হিসাবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসা হবে কিনা, তা নিয়ে সংশয়ের আবহ তৈরি করছে বিসিবি। সূত্রের খবর, আদৌ আগামী মাসে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে বোর্ডের অন্দরে। কেউ কেউ বলছেন, নিরাপত্তার কথা। বিসিসিআই যদি শুধু মুস্তাফিজুর রহমানকেই নিরাপত্তা না দিতে পারে তাহলে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারকে নিরাপত্তা দেবে কীভাবে, সে প্রশ্নও ওঠা শুরু করেছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার রাতেই নাকি বৈঠকে বসছেন বিসিবি কর্তারা। তবে সেই বৈঠকে যা সিদ্ধান্ত হবে, সেসব নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কোনওরকম আলোচনা তাঁরা চাইছেন না। বিসিবির যুক্তি, টুর্নামেন্টের আয়োজক আইসিসি, বিসিসিআই শুধু ঘরের মাঠে খেলার আয়োজন করছে। তাই নিরাপত্তা-সহ তাঁদের যাবতীয় উদ্বেগের কথা তাঁরা জানাবেন আইসিসিকেই।

আগামী মাসের বিশ্বকাপে রাজনৈতিক কারণে পাকিস্তান ইতিমধ্যেই ভারতে আসতে অস্বীকার করেছে। তাঁরা নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবার বাংলাদেশও যদি এই একই পথে হাঁটে তাহলে ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে সত্যিই বড়সড় প্রশ্ন উঠবে। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়ে দিয়েছেন, মুস্তাফিজুরকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রভাব বিশ্বকাপে পড়বে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.