ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে বিতর্কে জড়িয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ১৫ বছরের বিস্ময় প্রতিভা। অনেকে তার কাণ্ডে অবাক। কেউ বা তাকে শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। থাকছে শাস্তির ভয়ও। অবশেষে বৈভবকে নিয়ে মুখ খুলল বিসিসিআই। আবার ভারতের বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও কথা বলেছেন এই বিষয় নিয়ে।
বাহুতুলে বলেন, “বিষয়টা দুর্ভাগ্যজনক। আমি জানি না, ওকে উসকানো হয়েছিল কি না। আমি জানি, বৈভব খুব শান্ত ছেলে। কিন্তু আমি নিশ্চিত, অভিজ্ঞ কোচেরা আছেন। তাঁরা ওকে পথ দেখাতে পারবেন। আবার এটাও ঠিক, মাঠে কীভাবে আচরণ করা উচিত, সেটা শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও শেখা উচিত। একই কথা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য।”
আরও পড়ুন:
অন্যদিকে একটা চর্চা ছিল, এই ঘটনার জন্য বৈভবকে শাস্তি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্তত সাবধান করে দিতে পারে। কিন্তু বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া পরিষ্কার বলেছেন, “আমরা চাই, প্লেয়াররা শুধু খেলায় মনোনিবেশ করুক। বাইরের কোনও বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না।” আইসিসি’র নিয়ম অনুযায়ী, প্লেয়ার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারিদের সঙ্গে শারীরিক সংঘাতে গেলে শাস্তি পেতে হয়। তবে টিম ম্যানেজমেন্ট বা বৈভবকে এই ঘটনার জন্য কোনও শাস্তি, জরিমানা বা ডিমেরিট পয়েন্ট পেতে হবে না।
Vaibhav got into a heated argument with Sri Lankan players after the super over pic.twitter.com/wnGyEF6Nvw
— Abhi (@AbhiMSD_07) June 15, 2026
উল্লেখ্য, সোমবারের ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখান থেকেই সমস্যা শুরু। সূত্রের খবর, বৈভবকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন ভিশেন হালামবাগে নামে শ্রীলঙ্কা এ দলের এক ক্রিকেটার। তিনি বৈভবকে বলেন, “খেলা শেষ। এবার বাড়ি যাও।” এই কথাতেই মেজাজ হারিয়ে ফেলে ১৫ বছরের কিশোর। তেড়ে যায় বিপক্ষ ক্রিকেটারদের দিকে। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতিও। তবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্যরা। কোনওমতে অশান্তি মেটানো হয়। ম্যাচের পর গোটা বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জুন মাসে ‘এপ্রিল ফুল’! সরকারি কর্মচারীদের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশাল মিডিয়ায়
-
সব বিদ্রোহী এক ছাতার তলায়? ২১ জুলাইয়ের আগেই মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের
-
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও
-
তৃণমূলের কোন শিবির বিধানসভায় ‘বিরোধী’! ‘ফ্লোর টেস্ট’ না করে সিদ্ধান্ত কীভাবে, প্রশ্ন আদালতের
-
অভিষেকের আপ্ত সহায়ক বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! আরও বিপাকে সুমিত