সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছে পাকিস্তান। দেশের ক্রিকেটমহল ফুটছে। বাবর আজমদের খেলায় মোটেও খুশি নন প্রাক্তন পাক ক্রিকেটার থেকে ভক্ত-অনুরাগীরা।
এই আবহেই পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেনও নিজের হতাশা গোপন করেননি। ভারতকে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা কোচ সর্বসমক্ষে জানিয়েছেন, দলে একতাই নেই। এরকম পরিস্থিতি আগে কখনও দেখিনি।
[আরও পড়ুন: ভারতীয় ফুটবলে শেষ স্টিমাচ যুগ, ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্তের সিদ্ধান্ত ফেডারেশনের]
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রানার্স হয়েছিল। এবারও অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বাবর আজমরা। বিশ্বকাপের প্রথম দিন থেকেই বিতর্কে জড়িয়েছিল পাকিস্তান। থুড়ি, বলা ভালো বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফর থেকেই বিতর্কে জড়িয়েছিলেন বাবর আজমরা। বিশ্বকাপে প্রথম ম্যাচেই হার মানে পাকিস্তান। সেই যে ছন্দ নষ্ট হয়ে গেল, পাকিস্তান আর ছন্দ ফিরে পেল না। কার্স্টেন বলেছেন, ”পাকিস্তান দলে একতাই নেই। ওরা এটাকে দল বলছে ঠিকই, তবে এটা দলই নয়। কেউ কাউকে সমর্থন করে না। সবাই আলাদা আলাদা। আমি অনেকদলের সঙ্গে কাজ করেছি। কিন্তু এরকম পরিস্থিতি আগে কখনও দেখিনি।”
ক্রিকেটারদের ফিটনেস লেভেল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কার্স্টেন। দক্ষতার দিক থেকে পাক ক্রিকেটাররা অন্য দলের থেকে বহু পিছিয়ে রয়েছে বলেও জানান প্রোটিয়া কোচ।
[আরও পড়ুন: বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান, জনরোষ থেকে বাঁচতে বাবররা যাচ্ছেন লন্ডন]
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী