Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Waqar Younis

ICC Men’s World Cup 2023: ‘এই মুহূর্তে ভারতের চেয়ে দুর্বল পাকিস্তান’, মেনে নিলেন ওয়াকার ইউনিস

বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১২:৪৮

options
link
ICC Men’s World Cup 2023: ‘এই মুহূর্তে ভারতের চেয়ে দুর্বল পাকিস্তান’, মেনে নিলেন ওয়াকার ইউনিস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan Cricket Team) থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে এমনটাই বললেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস (Waqar Younis)। এশিয়া কাপে ভারতের আধিপত্য দেখার পরেই ওয়াকার এমন সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে ২২৮ রানে ম্যাচ জেতে ভারত। 
বিশ্বকাপে এই দুদলের ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ সবসময়েই চাপের। আবেগের ফুটন্ত কড়াই যেন। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ওয়াকার ইউনিস ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ”আমরা সবাই জানি ভারত-পাকিস্তান মাদার অফ অল দ্য গেমস। আহমেদাবাদে যখন মুখোমুখি হবে তখন নিজেদের স্নাযুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পাকিস্তানকেও চাপে থাকতে হবে যেহেতু দল হিসেবে দুর্বল।” শুধু পাকিস্তানই কি চাপে থাকবে? ভারত থাকবে না? ওয়াকার বলেন, ”ভারতও চাপে থাকবে। কারণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চিৎকার দুটো দলকেই চাপে ফেলে দেবে।” 

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

 

দুই প্রতিবেশী দলের তুলনা প্রসঙ্গে ওয়াকার বলছেন, ”দলগত পারফরম্যান্সের নিরিখেই যদি বিচার করা হয়, তাহলে বলব ভারত নিঃসন্দেহে ভাল দল।” শেষ মুহূর্তে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ।ওয়াকার বলছেন, ”নাসিম শাহর অনুপস্থিতি বড় ধাক্কা পাকিস্তানের জন্য। নতুন বলে নাসিম ও শাহিন একে অপরকে দারুণ সাপোর্ট দেয়।”
ভারতের শক্তি সম্পর্কে ওয়াকার বলছেন, ”এই মুহূর্তে কোনও দলই ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না। কারণ ভারতীয় দলে কুলদীপ, জাদেজার মতো ভাল স্পিনার রয়েছে। ভারতের বেঞ্চ স্ট্রেন্থও বেশ ভালো।” 

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের পতাকা হাতে হায়দরাবাদ বিমানবন্দরে গ্রেপ্তার ‘বসির চাচা’! এর পর কী হল?]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.