Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কলকাতায় এসেই হাসপাতালে ছুটেছিলেন হ্যারিস রউফ! ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন তো?

ডু অর ডাই ম্যাচে খেলবেন হ্যারিস রউফ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১৬:৪৯

options
link
ICC ODI World Cup 2023: কলকাতায় এসেই হাসপাতালে ছুটেছিলেন হ্যারিস রউফ! ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন তো? zoom
বিপক্ষের উইকেট নেওয়ার পর এভাবেই হুঙ্কার দেন হ্যারিস রউফ। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়। বাকি মাত্র দুই ম্যাচ। কাপ যুদ্ধে (ICC ODI World Cup 2023) টিকে থাকতে হলে ১১ নভেম্বর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে জিততেই হবে। মাঠে প্রত্যাশা পূরণ না করতে পেরে বেশ চাপে পাকিস্তান (Pakistan)। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছিল কারণ বাবর আজমের (Babar Azam) অন্যতম অস্ত্র হ্যারিস রউফ (Haris Rauf) নাকি পাঁজরের চোটে আক্রান্ত। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, হ্যারিস আদৌ চোটে আক্রান্ত নন। তাঁর স্টিফনেস রয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিং করার সময় পাঁজরে চোট পেয়েছিলেন ডানহাতি জোরে বোলার। এর পর কলকাতায় পাক দল পা রাখার পরেই হ্যারিস রউফ চলে যান দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। এমনকি মহম্মদ ওয়াসিম, জামান খান ও কিউইদের বিরুদ্ধে অপরাজিত শতরান করা ফকর জামানকেও হাসপাতালে যেতে হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘নক আউটে ভারতকে অনেক কিছু হারাতে হবে’, আশঙ্কা মিসবার]

শোনা যাচ্ছে হ্যারিস রউফের চোট গুরুতর নয়। সূত্রের খবর, “হ্যারিস রউফ চোটে ভুগছেন না। বরং তাঁর স্টিফনেস রয়েছে। সেইজন্য একটি হাসপাতালে গিয়েছিলেন। চিন্তার কোনও কারণ নেই।” এদিকে, স্ত্রী ও কন্যাকে নিয়ে দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় শপিং মলে যান হাসান আলি। দেশে ফেরার আগে কলকাতা থেকে জামাকাপড় কিনলেন তিনি।

৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে নিউজিল্যান্ডের। সেই ম্যাচ শ্রীলঙ্কা জিতলেই পাক দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিদের কাছে ইংল্যান্ডের ম্যাচটা হয়ে যাবে কার্যত কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচ জিতলে ক্রিকেটের নন্দনকাননে আয়োজিত সেমিফাইনালে ‘মাদার অফ অল ব্যাটল’ আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কাপ যুদ্ধের বাকিটা সময় পাক দল চমকে দেওয়ার মতো পারফরম্যান্স করতে পারে কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: স্পিরিট নষ্ট করলেন কে? নিয়মের মধ্যে থেকে আউট করে শাকিব নাকি নিয়ম ভেঙে ম্যাথিউজ?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.