Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাপের মুখে জ্বলে উঠলেন রাহুল-হার্দিক, ইডেনেই সিরিজ জয় নিশ্চিত করল ভারত

হাফসেঞ্চুরি করে দলকে জেতালেন কে এল রাহুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ২১:২৪

options
link
চাপের মুখে জ্বলে উঠলেন রাহুল-হার্দিক, ইডেনেই সিরিজ জয় নিশ্চিত করল ভারত zoom
Advertisement

শ্রীলঙ্কা: ২১৫ ( নুয়াইনু ৫০, কুশল ৩৪, সিরাজ ৩/২৪)

ভারত: ২১৯/৬ (রাহুল ৬৪ , হার্দিক ৩৬) 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৪ উইকেটে জয়ী ভারত। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে ভারত। চাপের মুখে দল কীরকম পারফর্ম করে, তার ভালরকম পরীক্ষা হল বৃহস্পতিবারের ইডেনে। কম রান তাড়া করতে নেমেও সমস্যায় পড়ল ভারতীয় ব্যাটিং। দাঁতে দাঁত চেপে লড়াই চলল দুই দলের। তবে শেষ হাসি হাসল রোহিত ব্রিগেডই। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভার‍ত। বিরাট কোহলির সেঞ্চুরির আশায় রাতারাতি বিক্রি হয়ে গিয়েছিল ইডেনের সব টিকিট। কিন্তু কিং কোহলি ব্যর্থ হলেন। বিরাটের রান না পাওয়ার দিনে জ্বলে উঠলেন কে এল রাহুল (KL Rahul)। হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৫ রানেই শেষ হয়ে যায় লঙ্কা ইনিংস। বোলারদের মধ্যে শামি ও হার্দিক পাণ্ডিয়া ছাড়া সকলেই উইকেট তুলে নেন। সহজ টার্গেট হাসতে হাসতে তুলে দেবে ভারতের শক্তিশালী ব্যাটিং আপ, এমনটাই ভেবেছিলেন ভারতের সমর্থকরা। কিন্তু ক্রিকেট চিত্রনাট্যে অন্যরকম লেখা ছিল। ম্যাচ যত সন্ধের দিকে গড়িয়েছে, রক্তচাপ বেড়েছে দুই দেশের সমর্থকদের। শেষ পর্যন্ত ইডেনের মাঠ থেকেই সিরিজ জিতে নিল রোহিত ব্রিগেড।ছবি: পিন্টু প্রধান

[আরও পড়ুন: জোম্যাটো গার্লের পাশে রাজ্য, পৌলমীকে চাকরির আশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের]

বৃহস্পতিবারের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। তবে একেবারেই দাগ কাটতে পারেনি লঙ্কা ব্যাটিং। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান ওপেনার আবিষ্কা ফার্নান্ডো। এরপর কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন নুয়াইনু ফার্নান্ডো। তবে ৭৩ রানের এই পার্টনারশিপ ভাঙেন এদিনই দলে সুযোগ পাওয়া কুলদীপ যাদব। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। শেষের দিকে দুনিথ ওয়েললাগের দাপটে দু’শো পেরয় শ্রীলঙ্কা। ৪০ ওভারেই ২১৫ রানে অলআউট হয়ে যায় দাসুন শনাকার দল। তিনটে করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ও উমরান মালিকও এদিন উইকেট পেয়েছেন। 

গুয়াহাটিতে ৩৭৩ রান তুলে ইডেনে খেলতে এসেছিল ভারত। বিরাট কোহলির সেঞ্চুরি থেকে রোহিত শর্মার ইনিংস- ভারতীয় ইনিংসে রানের ফুলঝুরি ছুটেছিল। কিন্তু দু’দিনের মাথায় ছবিটা একেবারে পালটে গেল। ইডেনে খেলতে নেমে ব্যর্থ ভারতের টপ অর্ডার। ২১৬র টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানের মাথায় ফিরে গেলেন দুই ওপেনার। টানা দু’ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি এদিন মাত্র ৪ রান করে লাহিরু কুমারার ডেলিভারিতে বোল্ড হলেন। টিকতে পারলেন না শ্রেয়স আইয়ারও। 

ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হল সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের হাত ধরে। তাঁদের ৭৫ রানের পার্টনারশিপেই ম্যাচ জেতার স্বপ্ন দেখা শুরু করে ভারত। ৩৬ রান করে হার্দিক আউট হলেও অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল। হাফ সেঞ্চুরি করেন তিনি। ৪০ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত।  ছবি: পিন্টু প্রধান

[আরও পড়ুন: মহিলাদের অধিকার খর্ব করছে তালিবান, প্রতিবাদে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.