Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
CSK Vs RCB

ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের কটাক্ষ, তামিল অস্মিতায় আঘাত! বিরাটদের বিরুদ্ধে অভিযোগ চেন্নাইয়ের

গত ৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড়রা। অভিযোগ, ওই ম্যাচেই কটাক্ষের শিকার হয়েছেন ক্রিকেটাররা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:৪১

options
link
ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের কটাক্ষ, তামিল অস্মিতায় আঘাত! বিরাটদের বিরুদ্ধে অভিযোগ চেন্নাইয়ের zoom
গত ৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড়রা। ফাইল ছবি।
Advertisement

আরসিবির (RCB) বিরুদ্ধে খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছেন ক্রিকেটাররা! বিস্ফোরক অভিযোগ আনল চেন্নাই সুপার কিংস (CSK)। গত ৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড়রা। ওই ম্যাচেই তামিল অস্মিতায় আঘাত দেওয়া হয়েছে বলে চেন্নাই শিবিরের। অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই বিসিসিআইকে চিঠি লিখেছে ইয়েলো আর্মি।

ঠিক কী অভিযোগ এনেছে চেন্নাই? মূলত বিতর্ক তৈরি হয়েছে একটি গান ঘিরে। ‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ নামে ওই গানটি দক্ষিণী সংস্কৃতিকে বোঝাতে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয়। সেই নিয়ে বিতর্কও রয়েছে। কিন্তু ৫ এপ্রিলের ম্যাচে চেন্নাইয়ের ব্যাটাররা মাঠে নামলেই ওই গান বাজাচ্ছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের ডিজে। এখানেই শেষ নয়, চেন্নাই ক্রিকেটারদের নিয়ে একাধিকবার কটাক্ষ করার অভিযোগও উঠেছে বেঙ্গালুরুর ডিজের বিরুদ্ধে। গোটা বিষয়টি নিয়েই ক্ষুব্ধ চেন্নাই শিবির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ গানটি নিয়ে গতবছর আইপিএলেও বিতর্ক হয়েছিল। সেবার চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে নামে আরসিবি। জিতেশ শর্মা আউট হতেই এই গানটি বাজিয়েছিলেন চেন্নাইয়ের ডিজে।

সিএসকের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথনের মতে, “ডিজেরা সাধারণত হোম টিমকে সমর্থন করেন। ঘরের মাঠের দলকে তাতাতে চেষ্টা করেন নানারকম কথা বলে। কিন্তু এবারের চিন্নাস্বামী স্টেডিয়ামে একেবারে উলটো ছবি দেখলাম। অ্যাওয়ে দল হিসাবে আমাদের দল খেলতে নেমেছিল। আমাদের ক্রিকেটারদের বিরুদ্ধেই মাইকে নানা কটাক্ষ করেছেন ডিজে। সেকারণেই আমরা বিসিসিআইকে চিঠি লিখেছি গোটা বিষয়টি নিয়ে।” বিসিসিআই সূত্রে খবর, চেন্নাইয়ের অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

উল্লেখ্য, ‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ গানটি নিয়ে গতবছর আইপিএলেও বিতর্ক হয়েছিল। সেবার চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে নামে আরসিবি। জিতেশ শর্মা আউট হতেই এই গানটি বাজিয়েছিলেন চেন্নাইয়ের ডিজে। তারপর সিএসকে ম্যানেজমেন্ট থেকে ডিজেকে সতর্ক করা হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বিপক্ষের সংস্কৃতি বা ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তারপর থেকে চেন্নাইয়ের ম্যাচে ওই গান বাজাননি চিপকের ডিজে। কিন্তু এবারের আইপিএলে বদলে গেল ছবিটা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.