প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছে দুরন্ত ব্যাটিং। বিপুল রান তাড়া করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা আর রায়ান রিকেলটন যে ব্যাটিংটা করেন, তাতে কাজ অনেকটা সহজ হয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে জয়ের মধ্যে কাঁটা ছিল দলের স্পিন বোলিং। আফগান স্পিনার গজনফর একেবারেই দাগ কাটতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে অবশ্য স্পিন বিভাগ নিয়ে স্বস্তিতে মুম্বই।
কারণ বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন মিচেল স্যান্টনার। কিউয়ি স্পিনার-অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে মিডল অর্ডারে দলের ব্যাটিং গভীরতাও বাড়বে। যা খবর, দিল্লির বিরুদ্ধে দলে ফিরছেন স্যান্টনার। মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে গজনফরের পাশে দাঁড়িয়েছেন। তরুণ আফগান স্পিনারকে ভবিষ্যতের তারকা ইত্যাদি বলেওছেন। তবে দিল্লির ঘরের মাঠে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি।”আইপিএলে সব অ্যাওয়ে ম্যাচই কঠিন। তবে এবার দিল্লির এটাই ঘরের মাঠে প্রথম ম্যাচ। সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে”, মত মুম্বই ইন্ডিয়ান্স হেড স্যরের। পাশাপাশি রোহিত যেভাবে নিজের ফিটনেসের উন্নতি করেছেন, তার প্রশংসাও করেছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক।
আরও পড়ুন:
অন্যদিকে, প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামছে দিল্লি। বিশেষত বোলারদের দাপট এবং মিডল অর্ডারে সমীর রিজভির ব্যাটিং স্বস্তি দেবে দলকে। তবে প্রথম ম্যাচে যেভাবে টপ অর্ডার ধসে পড়েছে, তা নিশ্চিতভাবেই ভাবনা বাড়াবে কোচ হেমাং বাদানির। জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ডিয়ার মতো বোলারদের বিরুদ্ধে সামান্য ভুলও যে বড় হয়ে উঠতে পারে, তা অজানা নয় অক্ষর প্যাটেলদের।
আজ আইপিএলে
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স
দিল্লি, দুপুর ৩.৩০
স্টার স্পোর্টস
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
-
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির