সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক তিনি। অথচ সেই অধিনায়কই ব্রাত্য থেকে গেলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কপিলদেব নিখাঞ্জকে (Kapil Dev) বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণই জানানো হল না। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কপিলদেব বলেছেন, ”আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনই করেনি। তাই আমি আর যাইনি। আমি চেয়েছিলাম ৮৩-র গোটা দলটা যেন সেখানে উপস্থিত হয়। তবে এটা বড় একটা যজ্ঞ। বিভিন্ন ইভেন্ট সামাল দিতে ব্যস্ত সবাই। কখনও কখনও ভুল হয়ে যায়।”
১৯৮৩ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল কপিলের নেতৃত্বে। ভারতীয় ক্রিকেট সাবালকত্বের পথে পা বাড়ায়। সেই কপিলের কথা কীভাবে ভুলে গেল, সেটাই বুঝে উঠতে পারছে না দেশের ক্রীড়ামহল।
এদিনের ফাইনালে ট্রাভিস হেড দুরন্ত ক্যাচ ধরে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান। সেই ক্যাচ দেখে অনেকেই বলতে শুরু করেন, তিরাশির কপিলকে মনে করিয়ে দিলেন হেড।
[আরও পড়ুন: ফাইনালের চাপ! অজি বোলিংয়ের সামনে বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং, সব দায়িত্ব শামিদের কাঁধে]
তিরাশির ফাইনালে কপিল অনেকটা ছুটে তালুবন্দি করেছিলেন স্যর ভিভকে। কপিলের ওই ক্যাচের প্রভাব ছিল অনেকটাই। ভিভ ফিরতেই ভারত ম্যাচের উপরে জাঁকিয়ে বসে। রক্তের স্বাদ পেয়ে যাওয়া ভারতকে আর আটকানো যায়নি। সেই কপিলদেবকেই ভুলে যাওয়া হল। আমন্ত্রণই জানানো হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে।
[আরও পড়ুন: World Cup 2023: বিধ্বস্ত দল, অধরা সেঞ্চুরি, ড্রেসিংরুমে বসে চোখে জল কোহলির, ভাইরাল ছবি]
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি