Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sunrisers Leeds

বয়কট সানরাইজার্স! পাক স্পিনার আবরারকে দলে নিতেই বিতর্কে কাব্য মারান

অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১২:৪১

options
link
বয়কট সানরাইজার্স! পাক স্পিনার আবরারকে দলে নিতেই বিতর্কে কাব্য মারান zoom
ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি দর পেয়েছেন পাক স্পিনার।
Advertisement

বৃহস্পতিবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডসের নিলাম ছিল। সেখানে পাক স্পিনার আবরার আহমেদকে কিনে নিয়েছেন কাব্য মারানের দল সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি দর পেয়েছেন পাক স্পিনার। আর এরপরই শুরু বিতর্ক। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য।

ইংল্যান্ডের টি-২০ লিগে রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে আটটি দল খেলবে প্রতিযোগিতায়। এদিনই শুরু হল নিলাম। কিন্তু প্রথমদিনই বিতর্ক ঘনাল আবরারকে ঘিরে। সোশাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘বহু বছর ধরেই ভারতীয় দলগুলি পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছে জাতীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে। কিন্তু অর্থ ও বিদেশি লিগের ক্ষেত্রে সেই মেরুদণ্ড গায়েব! ভারতীয় মালিক, ভারতীয় ব্র্যান্ড, জাতীয়তার মেরুদণ্ডে শূন্য। যদি দেশের থেকে বেশি লাভের অঙ্ক গুরুত্বপূর্ণ হয়, তাহলে ভারতের প্রতিনিধিত্ব করার নাটক বন্ধ করুন।’ উল্লেখ্য, আইপিএলে দীর্ঘদিন ধরেই পাক ক্রিকেটারদের প্রবেশাধিকার নেই। তবে এবার ভারতীয় মালিকানাধীন দলে পাক তারকার অন্তর্ভুক্তিতেই জ্বলে উঠেছে বিতর্কের আগুন।

Advertisement

জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি দর পেয়েছেন পাক স্পিনার। আর এরপরই শুরু বিতর্ক। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ।

বলে রাখা ভালো, লিগে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে। অর্থাৎ আট দলের মধ্যে চারটিতেই রয়েছে ভারতীয় মালিকানা। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে হান্ড্রেড লিগ। চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে আইপিএলে। মেগা টুর্নামেন্টের প্রথম ভাগের সূচি ঘোষণা হয়ে গেলেও সময়মতো টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন এখনও কাটেনি। আবার বলা হচ্ছে, আইপিএল যদিও বা সময়মতো শুরু হয়, তাতেও শুরুর দিকে সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা সংশয় আছে। এর মধ্যেই আইপিএলের এক দলকে ঘিরে ঘনাল বিতর্ক।

ইংল্যান্ডের টি-২০ লিগে রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে আটটি দল খেলবে প্রতিযোগিতায়। এদিনই শুরু হল নিলাম। কিন্তু প্রথমদিনই বিতর্ক ঘনাল আবরারকে ঘিরে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.