সেই ১৮৭১ সালে সূচনা হয়েছিল ক্রীড়াক্ষেত্রে ইংল্যান্ড-স্কটল্যান্ড দ্বন্দ্বের একটা অধ্যায়ের। যার সঙ্গে জড়িয়ে ছিল কলকাতার নামও। মহারানির আপন দেশে হওয়া সেই দ্বন্দ্বের পোশাকি নাম ‘ক্যালকাটা কাপ’। খেলাটা ছিল রাগবি। আর দেড়শো বছরের বেশি সময় পর সেই শহরেই ফের মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। তফাত হল, এবার ‘গৃহযুদ্ধ’ হবে বাইশ গজে। ক্রিকেটে।
এই বিষয়ে আরও খবর
গ্রেট ব্রিটেনের অংশ হলেও ইংলিশ আর স্কটিশদের পারস্পারিক সম্পর্ক অনেকটা বঙ্গের ‘ঘটি-বাঙাল’ গোত্রের। কয়েক বছর আগে তো ব্রিটেন থেকে হাঁড়ি আলাদা করতে গণভোটও হয়েছিল স্কটল্যান্ডে। এমন দুই ‘নিকটতম’ প্রতিবেশী সম্মুখসমরে নামলে কী হবে, সহজেই অনুমেয়। যেখানে আবার এই ম্যাচের ফলাফল নির্ণয়ক হতে পারে পরের পর্বে যাওয়ার। শনিবাসরীয় ইডেনে জিতলে চলে যাওয়া যাবে নকআউটের আরও কাছে। এমন অবস্থায় স্কটিশ শিবির থেকে সরাসরিই বলে দেওয়া হচ্ছে, ইংল্যান্ড তারকাখচিত দল। তবে তাঁরাও ‘বিনা যুদ্ধে নাহি দেবেন সূচাগ্র মেদিনী’!
ইংল্যান্ড আবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ধাক্কা কাটাতে মরিয়া। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে সেকথাই শোনাচ্ছিলেন ফিল সল্ট। বলে গেলেন, “দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমরা কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়াই। ২০২২ সালে (যে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড) করেছি। এবারও করব।” আইপিএলের সুবাদে ইডেন একদা ঘরের মাঠ ছিল ইংল্যান্ড তারকার। এদিন দেখা গেল, নেটে নাইট রাইডার্স লেখা মোজা পরে ঘুরছেন তিনি। নাইট জার্সিতে কাটানো দিন ফেরানোর বার্তাই হয়তো দিলেন সল্ট।
আজ বিশ্বকাপে (T20 World Cup)
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড দুপুর ৩.০০, ইডেন, স্টার স্পোর্টস
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি



