Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
আই লিগ মহনবাগান

মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়নের খেতাব পাচ্ছেই! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত ফেডারেশনের

আজ লিগের ভাগ্য নির্ধারণ করতে বৈঠকে বসছে ফেডারেশনের লিগ কমিটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ০৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ০৮:৫১

options
link
মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়নের খেতাব পাচ্ছেই! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত ফেডারেশনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারিভাবে মোহনবাগানের (Mohun bagan) আই লিগ চ্যাম্পিয়নশিপের খেতাব পাওয়া শুধু সময়ের অপেক্ষা। অন্তত সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিল আই লিগ কর্তৃপক্ষ। শনিবার অর্থাৎ আজ লিগের ভাগ্য নির্ধারণ করতে বৈঠকে বসছে ফেডারেশনের লিগ কমিটি। তাঁর আগে শুক্রবার রাতে হঠাৎই বদলে ফেলা হল আই লিগের (I-league) অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো। আই লিগের সরকারি ফেসবুক পেজে যে ছবিটিকে কভার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি মোহনবাগান সমর্থকদের উল্লাসের ছবি। এবং সেই ছবির মাঝখানে লেখা আছে ‘ভারতসেরা মোহনবাগান।’ যা সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন ঘোষণা করারি ইঙ্গিত বলে মনে করছেন সমর্থকরা।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগানকে এখনই চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক, ফেডারেশনকে চিঠি রঞ্জিত বাজাজের]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

করোনার জেরে লিগ স্থগিত হওয়ার আগেই পয়েন্টের বিচারে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান। কিন্তু লিগের এখনও ৪ ম্যাচ বাকি। তাই দ্বিতীয় থেকে অবনমন পর্যন্ত বাকি স্থানগুলি এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে এখনই লিগের সমাপ্তি ঘোষণা করে মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপ খেতাব দেওয়া হবে, নাকি লিগ বাতিল বলে ঘোষণা করা হবে, এই নিয়ে দোলাচলে ফেডারেশন। ইস্টবেঙ্গল (East Bengal) ইতিমধ্যেই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া রুখতে উঠেপড়ে লেগেছে। মুখে বাংলায় আই লিগ ফিরে আসার কথা বললেও, চ্যাম্পিয়ন হওয়ার পরেও মোহনবাগানকে যাতে সরকারি ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা সম্ভব না হয়, তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে শতবর্ষের ক্লাব। এএফসিকে চিঠি দিয়ে আপত্তি জানানো ছাড়াও মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ আটকানোর জন্য নানারকম পরিকল্পনা করছে লাল-হলুদ।

[আরও পড়ুন: পরের সপ্তাহেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার সম্ভাবনা ফেডারেশনের]

কিন্তু ইস্টবেঙ্গলের সে আপত্তি সম্ভবত ধোপে টিকবে না। চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে এএফসি ইতিমধ্যেই চিঠি দিয়ে দিয়েছে। ফিফার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের লিগ নিয়ে যে কোনও সিদ্ধান্ত ফেডারেশন নিজেদের মতো করেই নিতে পারে। সব থেকে উল্লেখযোগ্য বিশ্বের অন্য কোনও লিগে এই পরিস্থিতি নেই, যেখানে মোহনবাগানের মতো কোনও ক্লাব ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। এই পরিস্থিতিতে আই লিগের ভাগ্য কী হবে? তা নির্ধারণ করতে আজ লিগ কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সুত্রের খবর, লিগ কমিটির বৈঠকে কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না। সেটা ছেড়ে দেওয়া হবে ফেডারেশনের উপরই। আর ফেডারেশনের তরফে আগেই ইঙ্গিত মিলেছে, তারা সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেই লিগ শেষ করতে চায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.