তাঁর দেশে বিশ্বকাপের মহা আয়োজন। কিন্তু তিনিই অনুপস্থিত! তবে এবার বিশ্বকাপে ‘আবির্ভাব’ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, রবিবার মেটলাইফ স্টেডিয়ামে বসে খেতাবি লড়াই দেখবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়। চ্যাম্পিয়নদের হাতে ট্রফিও তুলে দিতে চলেছেন তিনি।
হোয়াইট হাউসের প্রচার সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার জানান, “আগামী রবিবার ফাইনাল ম্যাচের জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে রয়েছি। আমি জানি, প্রেসিডেন্ট ওই ম্যাচ দেখতে যাবেন। আসলে এবারের বিশ্বকাপটাই সবচেয়ে বেশি দর্শক টেনেছে। ইতিহাসের সবচেয়ে নিরাপদ এবং সফল বিশ্বকাপ হয়েছে এবারই। সেই গৌরব আরও বাড়িয়ে তুলবে প্রেসিডেন্টের উপস্থিতি।” সাংবাদিকরা জানতে চান, স্পেন না আর্জেন্টিনা-ফাইনালে কাকে সমর্থন করবেন ট্রাম্প? ক্যারোলিনের জবাব, মজার ছলে সেই উত্তর দেবেন প্রেসিডেন্ট নিজেই।
আরও পড়ুন:
ফাইনালের আগে ফিফার বিশেষ এক অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর ফাইনাল দেখবেন স্টেডিয়ামে বসে। ম্যাচ শেষ হয়ে গেলে মাঠে নেমে চ্যাম্পিয়নদের হাতে ট্রফিও তুলে দেবেন ট্রাম্প। যদিও বিশ্বকাপের ইতিহাসে এমনটা কোনওদিন ঘটেনি। প্রথা অনুযায়ী, ফিফা প্রেসিডেন্ট একাই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এবার ট্রাম্পের সঙ্গে যৌথভাবে ট্রফি দেবেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। তিনি জানিয়েছেন, সবসময়ে ট্রাম্পের সঙ্গেই ছিলেন।
উল্লেখ্য, মাঠে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘চেষ্টা’ করেছেন ট্রাম্প। বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। ইনফ্যান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প স্বয়ং। তারপরেই লাল কার্ড প্রত্যাহার হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আয়োজক দেশ। সেই দুঃখ মনে চেপেই ফাইনালের মঞ্চে হাজির থাকবেন ট্রাম্প। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, হাফ টাইম শো, স্পেন বনাম আর্জেন্টনা যুযুধান লড়াইয়ের সাক্ষী থাকবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘২০ জুলাই পর্যন্ত বাঁচতেই হবে’, সাফল্যের আগে মৃত্যু হলে ‘ভূত’ হয়ে ফিরতে চান সোনম
-
সেমিতে ‘পয়া’, ফাইনালে ‘অপয়া’, মেসিদের ম্যাচ খেলাবেন আর্জেন্টিনার জন্য ‘অভিশপ্ত’ রেফারি!
-
এবার বাংলার সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’, খুলবে কর্মসংস্থানের পথ
-
মালদহ বিমানবন্দর সম্প্রসারণে জমি সমীক্ষা শুরু, আকাশপথে আরও মসৃণ যোগাযোগই লক্ষ্য
-
জারি ১৬৩ ধারা, বিমানবন্দরের মসজিদে নমাজে গিয়েও পুলিশি চাপে পিছু হটলেন সিদিকুল্লা!
