মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচের দু’দিন কাটতে চলল। রুদ্ধশ্বাস সেই ম্যাচের রেশ এখনও কাটেনি। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পরই ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতে লিওনেল মেসিকে বেনজির তোপ অভিনেত্রী গওহর খানের। জানিয়েছেন, ব্যথার নাটক ভালোই করেন মেসি।
ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে গওহর লেখেন, “লুজার! মেসির নামের বানান ‘Messi’ নয় ‘Messy’ হওয়া উচিত। মেসি আসলে নোংরা। ব্যথার নাটক ভালো করেন মেসি।” ২০০২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থানাধিকারী অভিনেত্রীর ওই ভিডিওতে দেখা যায়, ম্যাচ চলাকালীন মুখে আঘাত পেয়েছেন বোঝাতে নিজের মুখ ঢেকে রাখছেন মেসি। যা মোটেও ভালো চোখে দেখেননি ‘মিস ট্যালেন্টেড’। এদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো। তাঁর অভিযোগ, গোটা টুর্নামেন্টই যেন আর্জেন্টিনার পক্ষে পরিচালিত হচ্ছে। জিকো বলেন, “রেফারি পক্ষপাতদুষ্ট। এটা পরিষ্কার অবিচার। একটা গোটা জাতির পরিশ্রম মাটি করে দিয়েছেন রেফারি।”
আরও পড়ুন:
View this post on Instagram
আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। এমন হতাশার পরই মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও আবেদন জানিয়েছে মিশর।
মিশরের আপত্তির কেন্দ্রে ছিল দু’টি সিদ্ধান্ত। ভিএআর পর্যালোচনার পর মোস্তাফা জিকোর গোল বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষদিকে হামদি ফাথিকে ফাউলের পর পেনাল্টি না দেওয়ায়ও ক্ষুব্ধ ছিল মিশর। সেই আক্রমণ থেকেই পালটা আক্রমণে জয়সূচক গোল করে আর্জেন্টিনা। এবার বলিউড অভিনেত্রীও তোপ দাগলেন মেসিকে। উল্লেখ্য, গওহর খান ২০০৯ সালে ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তাঁর। পরে ‘ইশাকজাদে’ ও ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর স্বামী জায়েদ দরবার বর্তমানে একটি রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ স্বাধীনতা সংগ্রামী থেকে দেবদেবীর মন্ত্র! নয়া রেকর্ড ২ বছরের ‘বিস্ময় প্রতিভা’ সৃজনের
-
‘বাবার অপমান সহ্য করতে পারব না’, মহারাষ্ট্রে ‘আত্মঘাতী’ প্রেমিকের হাতে ‘ধর্ষিতা’ তরুণী
-
‘জীবদ্দশায় আত্মজীবনী প্রকাশিত হলে মরে যাব’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে বিস্ফোরক দিলজিৎ
-
সিয়া-সোনমই পথপ্রদর্শক? প্রেমিকার ছকে স্ত্রীকে ‘খুন’, মৃতদেহের ছবি পাঠাল মার্কিন মুলুকের ভারতীয়
-
তদন্ত না করে ছাড় নয়, এনকাউন্টার নিয়ে সুপ্রিম নির্দেশিকা কী?
