Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Mohammedan SC

সাত গোলের লজ্জার পর এবার শাস্তির খাঁড়া, মহামেডানকে বিরাট জরিমানা ফেডারেশনের

গত সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান। ৭-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। তারপরেই ফেডারেশনের শাস্তির খাঁড়া নেমে এসেছে মহামেডানের উপর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:৪৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:৪৫

options
link
সাত গোলের লজ্জার পর এবার শাস্তির খাঁড়া, মহামেডানকে বিরাট জরিমানা ফেডারেশনের zoom
মহামেডান। ফাইল ছবি।
Advertisement

ইস্টবেঙ্গল ম্যাচে মহামেডান (Mohammedan SC) সমর্থকরা গ্যালারি থেকে চেয়ার ছুড়েছিলেন। মাঠে বাজিও ফেটেছিল। সেই ঘটনার জন্য মহামেডান ক্লাবকে আর্থিক জরিমানা করল ফেডারেশন। মহামেডান কর্তা কামারউদ্দিন জানিয়েছেন, আর্থিক জরিমানার পরিমাণ দেড় লাখ টাকা। এআইএফএফের তরফে ই মেল করে বিষয়টি জানানো হয়েছে মহামেডান ক্লাবকে।এই মেল পাওয়ার পরই পালটা মেল করেছে মহামেডানও। সেখানে তারা প্রশ্ন তুলেছে, যেহেতু উক্ত ম্যাচটির আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। তাই তারা কেন এই জরিমানা দিতে যাবে?

যদিও মহামেডান কর্তাদের আরও অভিযোগ রয়েছে ফেডারেশনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা নাকি তাঁদের ফোন ধরছেন না। মহামেডান কর্তার দাবি, তাদের সঙ্গে ওড়িশা এফসি ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ হিসাবে সূচিতে থাকলেও এখন ফেডারেশনের তরফ থেকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে ম্যাচটি কলকাতায় খেলার। এই বিষয়ে মহামেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন বলেন, “প্রথমত, যে ম্যাচের জন্য আমাদের জরিমানা করা হয়েছে সেই ম্যাচের আয়োজক আমরা ছিলাম না। তাহলে কেন আমরা জরিমানা দেব?”

Advertisement

মহামেডান কর্তাদের মতে,”দ্বিতীয়ত, ওড়িশা ম্যাচটি আমাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এখন ফেডারেশনের কেউ কেউ আমাদের বলছেন ম্যাচটা কলকাতায় নিয়ে আসতে। আমরা কেন অ্যাওয়ে ম্যাচকে কলকাতায় আনব? তার উপর সংশ্লিষ্ট দপ্তরের কর্তারাও ফোন ধরছেন না। আমরা জরিমানা সংক্রান্ত বিষয়ে একটি পালটা ই-মেল পাঠিয়ে দিয়েছি ফেডারেশনকে।”

উল্লেখ্য, গত সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান। ৭-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে এর আগে এত বড় ব্যবধানে কখনও জেতেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে, মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দলের অবস্থা শোচনীয়। লিগে সব ম্যাচ হেরে টেবিলের তলানিতে। কপালে কোনও পয়েন্ট জোটেনি। এবার মাঠের বাইরেও শুরু হল দুর্দশা। ফেডারেশনের শাস্তির খাঁড়া নেমে এসেছে মহামেডানের উপর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.