Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
East Bengal

আইএসএলে বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলের, গোটা মরশুমের জন্যই ছিটকে গেলেন মহেশ

চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই আশঙ্কা ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ২১:১৫

options
link
আইএসএলে বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলের, গোটা মরশুমের জন্যই ছিটকে গেলেন মহেশ zoom
মহেশ সিং। ফাইল ছবি।
Advertisement

নববর্ষের আগেই বিরাট ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal)। গোটা মরশুমের জন্যই ছিটকে গেলেন তারকা ভারতীয় মিডফিল্ডার নাওরেম মহেশ সিং। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই আশঙ্কা ছিল।

চেন্নাই ম্যাচ খেলে কলকাতায় ফেরার পর সোমবার থেকে বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। কিন্তু সোমবার অনুশীলনে ছিলেন না চোট পাওয়া মহেশ। শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে ৫৭ মিনিটে মাঠে নামেন নাওরেম। কিন্তু ১০ মিনিট পরেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। তখনই চিন্তা বাড়ছিল মহেশকে নিয়ে। মঙ্গলবার মহেশের স্ক্যান রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ইস্টবেঙ্গল জানিয়ে দিল, মহেশকে গোটা মরশুম পাওয়া যাবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহেশের না থাকাটা ইস্টবেঙ্গলের জন্য বিরাট ধাক্কা। সদ্য চোট কাটিয়ে ফিরেছেন কেভিন সিবিয়ে। তারপরই কোচ অস্কার ব্রুজো বলেছিলেন, তিনি দীর্ঘদিন বাদে বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো দল পাচ্ছেন। কিন্তু তারপরই ধাক্কা। বৃহস্পতিবার বেঙ্গালুরু ম্যাচের উপর ইস্টবেঙ্গলের এই মরশুমের ভাগ্য নির্ভর করছে। সেই ম্যাচের আগেই এই দুঃসংবাদ মানসিকভাবেও পিছিয়ে দিতে পারে লাল-হলুদকে।

আপাতত চেন্নাইয়িন এফসিকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছেন মিগুয়েলরা। গত কয়েক মরশুমে আইএসএলে তাদের যা পারফরম্যান্স বলা যায় এবারের পারফরম্যান্স সব মরশুমের থেকে এখনও পর্যন্ত ভালো। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সংগ্রহ ৭ ম্যাচে ১৪ পয়েন্ট। একধাপ পরেই রয়েছেন সুনীল ছেত্রীরা। এমন পরিস্থিতি থেকে দুই দলের কাছেই চ্যাম্পিয়নশিপে টিকে থাকার জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.