Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Ronaldinho

৪৬ বছরে অবসর ভেঙে নতুন ক্লাবে সই রোনাল্ডিনহোর, সত্যিই খেলবেন ব্রাজিল কিংবদন্তি?

ইটালির ক্লাব রাভেন্নার হয়ে সই করেছেন রোনাল্ডিনহো। শেষবার তিনি পেশাদারভাবে মাঠে নেমেছিলেন ১১ বছর আগে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৮:৫০

options
link
৪৬ বছরে অবসর ভেঙে নতুন ক্লাবে সই রোনাল্ডিনহোর, সত্যিই খেলবেন ব্রাজিল কিংবদন্তি? zoom
রাভেন্না ক্লাবে সই করার পর রোনাল্ডিনহো।
Advertisement

বিশ্বকাপে ডুবে ফুটবলপ্রেমীরা। তার মাঝেই চমকপ্রদ খবর। অবসর ভেঙে ফের ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো (Ronaldinho) ! শেষবার তিনি পেশাদারভাবে মাঠে নেমেছিলেন ১১ বছর আগে। এবার ৪৬ বছর বয়সে কামব্যাক করছেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার। ইটালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্নার হয়ে সই করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হল, রোনাল্ডিনহো কি সত্যিই মাঠে নামবেন? নাকি পুরোটাই চমক?

ফুটবল কেরিয়ারে বার্সেলোনা, পিএসজি, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন। ব্রাজিলের হয়ে ৯৭টি ম্যাচে ৩৩টি গোল আছে। ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠে নামেন ব্রাজিল কিংবদন্তি। এবার নাম লেখালেন রাভেন্নাতে। ২৩ জুন আমেরিকার মায়ামির একটি অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হবে।

Advertisement

নতুন অভিযান নিয়ে রোনাল্ডিনহো বলছেন, “নতুন রং পরলেও হাসি একই থাকবে। আমি আবারও বল নিয়ে নাচাতে মুখিয়ে আছি। ইনাজিও (রাভেন্না ক্লাবের মালিক) পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে তৈরি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।”

কিন্তু ৪৬ বছর বয়সে কি আদৌ পেশাদার ফুটবল খেলা সম্ভব? রোনাল্ডিনহোকে নিয়ে রাভেন্নার সহ-সভাপতি আরেইদো ব্রাইদা বলেন, “উনি অবিশ্বাস্য ফুটবলার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে। কিন্তু ওঁকে দলে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের কাছে এটা বিরাট সুযোগ।” তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন, এটা মূলত বাণিজ্যিক কৌশল। দলগঠনের ক্ষেত্রে রোনাল্ডিনহোকে রাখা হবে। কিন্তু তাঁকে খেলানো হবে না। কিছু প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন। তিনি আরও বলেন, “এসি মিলানে থাকার সময় আমার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। উনি খেলতে পারলে ভালোই হত।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.