৫০ ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। বৃহস্পতিবার কেপটাউনে ক্রিকেটের ‘বিশ্বযুদ্ধে’র গোটা সূচিই জানিয়ে দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা। তাতে জানা গিয়েছে, প্রতিযোগিতা শুরু হবে ২ অক্টোবর। ভারতের প্রথম ম্যাচই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই খেলা হবে ৭ অক্টোবর। আর তিনদিন পরই ১০ অক্টোবর বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ। ফাইনাল ২১ নভেম্বর।
অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে এবারের বিশ্বকাপের ফরম্যাট। যা অতীতে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টে মোট চোদ্দো দল থাকছে ঠিক। একইসঙ্গে থাকছে ত্রিদেশীয় সিরিজ। র্যাঙ্কিংয়ের প্রথম এগারোটা দল নিয়ে আগে গ্রুপ বিন্যাস হয়ে যাবে। বাকি তিনটে দল নিয়ে চলবে ত্রিদেশীয় সিরিজ। সেখানকার চ্যাম্পিয়ন টিম যাবে বিশ্বকাপের মূলপর্বে। তারপর বারো দলকে দুটো করে গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে ছ’টা করে টিম রাখা হবে।
আরও পড়ুন:

গত কয়েক বছরের বিশ্বকাপ থেকে এবারের ফরম্যাট তাই অনেকটাই আলাদা। সাম্প্রতিক সময়ে গ্রুপে পর্বে প্রত্যেক টিম প্রত্যেকের সঙ্গে খেলত। প্রথম চার টিম সরাসরি সেমিফাইনাল খেলত। এবার আর সেটা থাকছে না। বরং অনেক আগে যেভাবে সুপার সিক্স থাকত, সেটাই ফিরতে চলেছে আফ্রিকা বিশ্বকাপে। তবে এবার আর সুপার সিক্স থাকছে না, তার পরিবর্তে সুপার সেভেন করা হয়েছে। দুটো গ্রুপ থেকে তিনটে করে টিম সুপার সেভেনে যাবে। বাকি ছটি টিমের মধ্যে যে টিম সেরা হবে তারা পরবর্তী রাউন্ডে যাবে। ১৪ দলের এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। যৌথ আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছে প্রতিযোগিতায় খেলার। পাশাপাশি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল তাদের স্থান নিশ্চিত করেছে। বাকি চারটি দলের ভাগ্য নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে।
ভারতের প্রথম দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে। পরের খেলা ১৪ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে। ২৪ অক্টোবর ভারত বনাম জিম্বাবোয়ে। মাঝে ১৭ অক্টোর এ গ্রুপের কোয়ালিফায়ার এ-র সঙ্গে খেলবেন কোহলিরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না