দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি ভারত। কিন্তু সেখানে খেলানো হচ্ছে না বৈভব সূর্যবংশীকে। ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে কামব্যাক হল জশপ্রীত বুমরাহর। টসের আগে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান ও শ্রেয়স নিজেদের মধ্যে জার্সি-টুপি-কয়েন বিনিময় করেন। কারণ, দিল্লিতে ম্যাচ হলেও এই প্রথমবার ভারতের বিরুদ্ধে আয়োজকের ভূমিকায় আফগানিস্তান।
বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। আইপিএলে তার খেলা দেখতে মুখিয়ে থাকে দেশের ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। এই প্রথমবার দেশের মাটিতে ‘মেন ইন ব্লু’র জার্সিতে নামছে। সেই ম্যাচ দেখতে দিল্লিতে হাজির হয়েছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। কিন্তু বৈভবকে সরাসরি ভারতের জার্সিতে খেলতে দেখার ইচ্ছা এদিন পূর্ণ হবে না। দিল্লিতে প্রথম একাদশে জায়গা হল না বৈভবের।
VIDEO | Delhi: Indian Cricketer Vaibhav Sooryavanshi’s father Sanjiv Sooryavanshi and younger brother Ashirvad Sooryavanshi arrive at the Arun Jaitley Stadium ahead of India’s first T20I against Afghanistan.
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/Q5HWTFbmCL
— Press Trust of India (@PTI_News) September 13, 2026
কামব্যাক ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সঞ্জু স্যামসনের। সঙ্গে আছেন অভিষেক শর্মা। এঁরা ওপেন করবেন। সেই জন্য জায়গা হয়নি ১৫ বছর বয়সি ব্যাটারের। অধিনায়ক শ্রেয়স অবশ্য এই বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, “তিনজনকে একসঙ্গে দলে পাওয়াটা একটা সৌভাগ্য। তাই সিদ্ধান্তটা কঠিনই হবে। যে বাইরে থাকবে, তার সঙ্গে আমার এবং কোচের কথা বলা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরই তাঁকে আত্মবিশ্বাস জোগাতে হবে।” আর এদিন টসের পর বললেন, “টিম কম্বিনেশন তৈরি করা খুব কঠিন কাজ। তাই বৈভব আজ বাইরে। একইভাবে ওয়াশিংটন ও আরও দু’জন খেলছেন না।”
আফগানিস্তান নিজেদের দেশে খেলার সুযোগ পায় না। ভারতই এখন তাদের ‘ঘরের মাঠ’। সেখানে প্রথমবার ভারতের বিরুদ্ধে আয়োজকের ভূমিকায় আফগানরা। দুই দেশের ক্রিকেটীয় সুসম্পর্ককে স্মরণীয় করে রাখতে উপহার আদানপ্রদান করা হল।
ভারত (প্রথম একাদশ): সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
সর্বশেষ খবর
-
মানব শিক্ষকের বিকল্প এআই অবতার!
-
বাবার চায়ের দোকান, দারিদ্রকে সঙ্গী করেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া সোনা প্রাপ্তি বঙ্গকন্যার
-
মাঝ আকাশে বারবার চক্কর, দমদমে জরুরি অবতরণ ব্যাঙ্ককগামী বিমানের! কী কারণ?
-
মনোনয়নপত্রের ছবি তুলে পাঠাতে হবে, সিএবি নির্বাচনে জালিয়াতি রুখতে তৎপর কলকাতা পুলিশ
-
ছবির পোস্টারেই ঘায়েল! ‘দঙ্গল’-এর আমিরকে বিয়ের জন্য ব্যাকুল মহিলা মহল, সিক্রেট ফাঁস সোনালির