সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চর্চায় শুভমন গিল ও তাঁর প্রেম! তবে শচীনকন্য়া সারা তেন্ডুলকরের সঙ্গে নয়। এমনকী, সইফকন্য়া সারা আলি খানের সঙ্গেও নয়। বরং শুভমনের জীবনে এবার এল নতুন এক কন্য়া। তাও আবার দক্ষিণ ভারত থেকে।
গপ্পোটা একটু খোলসা করা যাক বরং। দুই সারার সঙ্গে যে শুভমন প্রেম করছেন, তা বলিউডের গুঞ্জনে বহুদিন ধরেই রয়েছে। এসব খবর কানেও গিয়েছে শুভমনের। তবে এই নিয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সম্প্রতি আর রাখঢাক করলেন না শুভ। বরং সোজাসুজি জানালেন তাঁর পছন্দের পাত্রীর কথা। শুভমনের কথায়,ইদানিং তাঁর রশ্মিকা মন্দানাকে দারুণ লাগছে। রশ্মিকার জন্যই নাকি মন উড়ু উড়ু শুভমনের। তবে শুভমনের এই প্রেম নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি রশ্মিকা।
[আরও পড়ুন: বাড়িতে একলা নাকি? শীর্ষাসনের ছবি পোস্ট করতেই মিমিকে ‘নোংরা’ প্রস্তাব নেটিজেনের!]

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল শুভমন ও সারার দুটি ভিডিও। একটিতে দেখা গিয়েছে বিমানে পাশাপাশি বসে শুভমন ও সারা। অন্য আরেকটিতে দেখা গিয়েছে, একই হোটেল থেকে লাগেজ নিয়ে বের হচ্ছেন দু’জনে।
এই ভিডিও দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নেয়। সারা আর শুভমন যে একান্তে সময় কাটিয়েছেন তা বুঝতে দেরি হল না কারও। তবে এই সম্পর্ক নিয়ে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন। আর এবার এসবের মাঝখানে ঢুকে পড়লেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা।
[আরও পড়ুন: বলিউডে বড় চমক, অক্ষয়, পরেশ, সুনীলের সঙ্গে এবার ‘হেরা ফেরি ৩’-তে সঞ্জয় দত্ত!]
সর্বশেষ খবর
-
খুলেছিল অর্জুনের হস্তক্ষেপে, সমস্যা না মেটায় দু’মাসেই বন্ধ জুটমিল! চাকরিহারা হাজারের বেশি শ্রমিক
-
‘লোক দেখানো’, পাকিস্তান মাসুদ আজহারের মাথার দাম বাড়াতেই তীব্র কটাক্ষ ভারতের
-
‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নন্দীগ্রামে জিততে চাই’, ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে ‘বকলেস’ কটাক্ষ কালীঘাটের
-
দুর্গাপুজোয় বেলগাছ ছাড়াই সম্ভব দেবীর আবাহন? কী বলছে শাস্ত্র
-
ডুরান্ড জিতে আরও ভয়ংকর ইস্টবেঙ্গল! জর্ডনে এসিএল ২-এ নামার আগে হুঙ্কার হাবাসের