অরিঞ্জয় বোস: বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদে। পাক দলের মুখোমুখি কোয়ালিফায়ার ওয়ান। ১৫ অক্টোবর ভারত-পাক ম্যাচের ভেন্যু সেই আহমেদাবাদ। এদিনই আসন্ন বিশ্বকাপের ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বকাপের সূচি ঘোষিত হওয়ার পরই খবরের ভিতরের খবর, পাকিস্তানের ম্যাচকেন্দ্রগুলি দেখার জন্য পাক প্রতিনিধিদল এসে পৌঁছবে এই দেশে। আগস্টের শেষের দিকে পাক প্রতিনিধি দল আসবে ভারতে।
বিশ্বকাপে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো কেন্দ্রে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখার জন্যই পাক প্রতিনিধি দল আসবে ভারতে। ম্যাচ কেন্দ্রগুলির ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থির করা হবে, বাবর আজম-শাহিন আফ্রিদিরা আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা।
[আরও পড়ুন: পুজোর পরেই কলকাতায় ক্রিকেট উৎসব, বিশ্বকাপে কী পেল ইডেন?]
এদিকে, বিশ্বকাপের সূচি প্রকাশিত হলেও, যত কাণ্ড পাক ক্রিকেট বোর্ডে। পিসিবি-তে তৈরি হয়েছে নতুন এক জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এখনই ঠিক করা যাবে না। সম্ভব নয় নির্বাচন। শোনা যাচ্ছে, কমিটির প্রাক্তন দুই সদস্য লাহোর আদালতে মামলা করছেন। সেই কারণেই আপাতত বোর্ড প্রধানের নির্বাচন হচ্ছে না। ১৭ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে।
[আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সেই আহমেদাবাদেই, কবে কোথায় খেলবেন রোহিতরা?]
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম