সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: : ছোটবেলায় পড়েছিলেন বটে৷ কারও মনে রয়েছে, কারও নেই৷ একটু মনে করিয়ে দিলেই প্রচলিত কারণটা ঠোঁটের ডগায় চলে আসবে, কেন রেল লাইনে দেওয়া থাকে কালো রঙের গ্র্যানাইটের পাথরগুলি?
বেশিরভাগই উত্তর দেবেন, ট্রেনের চাকা ও নিচের লোহার পাতের সংঘর্ষে উৎপন্ন অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতেই এই ভাঙা পাথরগুলি দেওয়া থাকে৷ যাদের বলা হয়ে থাকে ব্যালাস্ট৷ কিন্তু, আরও কয়েকটি কারণ রয়েছে এই দিগন্ত বিস্তৃত পাথরের পথের নেপথ্যে৷
ভাঙা এই পাথরগুলিই রেল লাইনে সাজানো থাকে নিচে থাকা কাঠের পাতগুলির জন্য৷ ট্রেন যখন লোহার পাতের উপর দিয়ে যায়, তখন যাবতীয় চাপ এই লোহার পাতের মাধ্যমে কাঠের পাতে সঞ্চারিত হয়৷ সেই চাপে যাতে কাঠের পাতগুলি ভারসাম্য বজায় রেখে নিজ অবস্থানে অনড় থাকে, সেই জন্যই ব্যালাস্টগুলি দেওয়া হয়ে থাকে৷
এছাড়া পাথরগুলি থাকার ফলে ট্রেনলাইন মাটি থেকে একটু উপরে অবস্থান করে৷ তাই অতিরিক্ত বৃষ্টিতে লাইন ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে৷

সর্বশেষ খবর
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের