Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
Bengal 2nd Phase Election 2026

‘সিংঘম’ বনাম ‘পুষ্পা’র লড়াইয়ে টানটান উত্তেজনা, সেই ফলতায় পুনর্নির্বাচন! কী বলল কমিশন

দ্বিতীয় দফায় বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে। এরমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৫৩

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৫৩

options
link
‘সিংঘম’ বনাম ‘পুষ্পা’র লড়াইয়ে টানটান উত্তেজনা, সেই ফলতায় পুনর্নির্বাচন! কী বলল কমিশন zoom
কমিশনের কন্ট্রোল রুমে মনোজ আগরওয়াল। ফাইল ছবি।

ফলতায় একাধিক ইভিএমে কারচুপির অভিযোগে কড়া নির্বাচন কমিশন। বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা। প্রয়োজনে গোটা ফলতায় ফের নির্বাচনের (Bengal 2nd Phase Election 2026) নির্দেশ দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। যদিও তার আগে অবজারভারদের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। এরপরেই কমিশনের পদক্ষেপ কী হয় সেদিকেই নজর সবার?

দ্বিতীয় দফায় বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট (Bengal 2nd Phase Election 2026) হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে। এরমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁর অভিযোগ, বেশ কয়েকটি ইভিএম মেশিনের নির্দিষ্ট বোতামে সেলোটেপ লাগিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না পারেন। এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত বলে দাবি দাবি বিজেপি প্রার্থীর। শুধু তাই নয়, পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলেও মন্তব্য তাঁর। অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন দেবাংশু পান্ডা। এরপরেই কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরেই মনোজ আগরওয়াল জানান, যে সমস্ত জায়গায় ইভিএমে টেপ দেখা গিয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে। যদি বেশি সংখ্যক বুথে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে, তা হলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে।

এরপরেই মনোজ আগরওয়াল জানান, যে সমস্ত জায়গায় ইভিএমে টেপ দেখা গিয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে। যদি বেশি সংখ্যক বুথে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে, তা হলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে। তবে সবটাই নির্ভর করছে অবজারভারদের পাঠানো রিপোর্টের উপর। তবে কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত একটি বুথেই এমন টেপ লাগানোর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে বিরোধী দলনেতা তথা প্রার্থী শুভেন্দু অধিকারীকে ফোন করে বিস্তারিত খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বলে রাখা প্রয়োজন, তৃণমূল নেতা জাহাঙ্গির খানের খাসতালুক ফলতা। এবার সেখানেই প্রার্থী তিনি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে সোমবার ফলতায় রুটমার্চ করেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের ‘সিংঘম’ অজয় পাল শর্মা। এমনকী জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে ‘সাবধান’ও করে আসেন তিনি। এরপরেই এই ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.