বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার অভিযোগ। প্রচার সেরে ফেরার পথে এই হামলা হয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে (Cooch Behar)। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূল এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে চায়নি।
এই বিষয়ে আরও খবর
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু। নাম ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন। আজ, মঙ্গলবার সুটকাবাড়ি এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখান থেকে ফেরার পথেই হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি সূত্রে খবর, রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোকজন কনভয় ঘিরে ফেলে। গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়! বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। কনভয়ের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়! বেধড়ক মারধর করে বিজেপির কর্মীর মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কোনওরকমে ওই এলাকা থেকে কনভয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ তৃণমূল ওই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, এসআইআরের (West Bengal SIR) কারণে বহু মানুষের নাম বাদ যাচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এর আগে দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপির উপর হামলার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
নিবেদিত






