কালই কোচবিহারে ভোট (Bengal Election 2026)। কমিশনের নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট আসনগুলিতে নির্বাচনী প্রচার বন্ধ। কিন্তু কোচবিহারে কমিশনের নির্দেশিকা কার্যত উধাও! নির্বাচন কমিশনের বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে টাকা বিলির অভিযোগ উঠল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
এই বিষয়ে আরও খবর
অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই বুধবারও ভোটের প্রচার চালান কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। শুধু তাই নয়, কোচবিহারের দু’নম্বর ওয়ার্ডে গিয়ে ভোটারদের টাকা বিলি করারও অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ভোটের ঠিক আগের দিন এই ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা কোচবিহারে।
তৃণমূলের অভিযোগ, “ব্যাগে ১৫-২০টা ৫০০ টাকা নোটের বান্ডিল নিয়ে এলাকায় ঢুকেছিলেন বিজেপি প্রার্থী। খবর পেতেই ছুটে যাই। আমাদের কর্মীরা পৌঁছতেই বিজেপি প্রার্থী এলাকা ছেড়ে পালিয়ে যান।” যদিও তৃণমূলের দাবি উড়িয়ে বিজেপি প্রার্থীর দাবি, “কোনও প্রচার কর্মসূচি নয়। দলেরই এক কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।” তৃণমূল কাউন্সিলর বিরুদ্ধেও অভিযোগ তোলেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। কমিশনে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দেন তিনি।
বিজেপি প্রার্থীর টাকা বিলির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল। প্রথমত, প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরেও নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ। দ্বিতীয়ত, আদর্শ আচরণ বিধি ভঙ্গ করে ভোটারদের টাকা বিলির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে রথীন্দ্র বোসকে ঘিরে বিক্ষোভ দেখান কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা। যা ঘিরে ভোটের আগের দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনী প্রচার পর্বে একাধিকবার স্থানীয়দের অভিযোগের মুখে পড়তে হয়েছে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে। গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগানও উঠেছিল তাঁর নিজের বিধানসভা কেন্দ্রেই। ভোটের আগের দিনও রথীন্দ্র বোসকে ঘিরে উত্তপ্ত উত্তরের জেলা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই
-
বিলবোর্ড বিতর্কে হস্তক্ষেপ করল না আদালত, ‘খুলেই তো ফেলা হয়েছে’ বলল হাই কোর্ট
-
যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’, ‘টুকরে টুকরে গ্যাং’কে সপাট জবাব শুভেন্দুর
-
নেই ন্যূনতম পরিকাঠামো, শৌচাগার ৫০০ মিটার দূরে, এশিয়ান গেমসে শ্রেয়সদের পাঠাবে না বিসিসিআই?
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
নিবেদিত






