২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারের সুপারহিট স্লোগান ছিল ‘খেলা হবে’। জেলায় জেলায় প্রচারে বেরিয়ে সভামঞ্চ থেকে ফুটবল খেলতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। নির্বাচনী প্রচারের মাঝে পায়ে চোট, তারপরেও স্লোগান উঠেছিল, ‘ভাঙা পায়েই খেলা হবে’। ক্ষমতায় আসার পর এই ৫ বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘খেলা হবে’ নামে বহু টুর্নামেন্টের আয়োজন হয়েছিল। এবার ভোটের (Bengal Election 2026) ময়দানে সেই ‘খেলা হবে’-র নতুন সংযোজন সাপ-লুডো।
এই বিষয়ে আরও খবর
প্রচারে এবার নতুন চমক হিসেবে লুডো আনতে চলেছে তৃণমূল। তৃণমূলের তরফে প্রকাশ করা সাপ-লুডোর বোর্ডে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পই হচ্ছে ‘সিঁড়ি’। আর সাপের মুখ হিসেবে দেখানো হয়েছে কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপির নেতাদের। সাধারণ সাপ-লুডোর মতোই এই বোর্ডেও রয়েছে ১ থেকে ১০০ ঘর। সিঁড়ি নীচের অংশে বাংলার বিভিন্ন প্রকল্পের নাম, সেই সিঁড়ি ধরে উপরে গেলেই উপভোক্তাদের ছবি। অন্যদিকে বোঝানো হয়েছে, ভুল করেও সাপের মুখে পড়লে সেখান থেকে নেমে আসতে হবে, কেন্দ্রীয় বঞ্চনার সামনে এসে দাঁড়াতে হবে মানুষকে।
বোর্ডজুড়ে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বাংলার বাড়ি’ সহ একাধিক প্রকল্পের নাম রয়েছে। তবে ১০০ তম অর্থাৎ সবচেয়ে শেষ ঘরটিকে বিশেষ উল্লেখযোগ্যভাবে ‘জয় বাংলা’ হিসেবে দেখানো হয়েছে লুডোর বোর্ডে। এই ঘরে পৌঁছতে গেলে পেরোতে হবে ‘দু’মুখো সাপ’। তার একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই লুডোর বোর্ড ভোটের ময়দানে বিজেপিকে চাপে ফেলার জন্য যথেষ্ট।
সূত্রের খবর, ভোটের (Bengal Election 2026) আগে গ্রামেগঞ্জে এই লুডোর বোর্ড বিলি করতে পারে তৃণমূল। কারণ গ্রাম থেকে মফস্সলের বহু জায়গায় এখনও আড্ডা কিংবা গল্পগুজবের আসরে মূল উপাদান লুডো। ভোটের বাজারে সেই লুডোকে প্রচারের হাতিয়ার করতে চাইছে শাসকদল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
নিবেদিত






