বঙ্গে ভোট (West Bengal Assembly Election) প্রচারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। পাঁচতারা হোটেলে বসে দাবি করলেন, বাংলা সঙ্গে ৫০ বছরের বেশি সম্পর্ক থাকা প্রায় ১৪০০ কোম্পানি মহারাষ্ট্রে গিয়েছে। সেখানে ব্যবসা খুলেছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিলেন, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ ফের দেশের প্রধান পাঁচটি রাজ্যের তালিকায় উঠে আসবে। তাঁর আরও প্রতিশ্রুতি, সংকল্পপত্র অনুযায়ী, ১ কোটি যুবক-যুবতীর চাকরির সংস্থান করবে বিজেপি সরকার।
এই বিষয়ে আরও খবর
শুক্রবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন দেবেন্দ্র ফড়নবিস। সেখানে তিনি অভিযোগ তোলেন বাংলা পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে দাবি করেন, জাতীয় ক্ষেত্রে বাংলার অর্থনৈতিক অবদান অনেক কমে গিয়েছে। তিনি বলেন, “বাংলা থেকে প্রায় ১৪০০ কোম্পানি চলে গিয়েছে। তারা ব্যবসা করছে মহারাষ্ট্রে। সেই তালিকায় মেজর কোম্পানি রয়েছে। এখানে বলা হচ্ছে পুরনো কোম্পানি চলে গেলেও, নতুন কোম্পানি নাম নথিভুক্ত করেছে। আমার প্রশ্ন তারা কি পুরোদমে কাজ শুরু করেছে? সেই তথ্য দেওয়া হোক। দিতে পারবে না।”
ফড়নবিস আরও বলেন, “দেশের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারগুলি উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। চাকরি দেয় কোম্পানিগুলি। সরকারও চাকরি দেয় কিন্তু তাঁর পরিসীমা রয়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে সেই ব্যবস্থা করা হয়েছে। বাংলাতেও করা হবে। আগামী ৫-৭ বছরে বাংলা ফের দেশের পাঁচটি প্রথম রাজ্যের তালিকায় ফিরবে।” বঙ্গ ভোট প্রচারে বিজেপি শীর্ষ নেতৃত্ব বারবার অভিযোগ তুলছে, রাজ্যে বেকারত্ব বেড়েছে। কোনও ভারী শিল্প নেই। তৃণমূলের দাবি, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। রাজ্যের মানুষের সার্বিক উন্নতি হয়েছে। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ই-কেওয়াইসি করাননি? আর মিলবে না রান্নার গ্যাস! কী জানাল কেন্দ্র
-
এশিয়ান গেমসে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ক্রিকেট-হকির পর আর কোন খেলায় মহারণ?
-
মুদির দোকান থেকে পেট্রল পাম্প, ‘অনলাইন পেমেন্ট চলবে না’, ‘ফি’ কার্যকর হওয়ার আগেই ঝুলল নোটিস
-
ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর, একটা শর্ত মানলেই ছোঁয়া যাবে সুপারস্টার জুটিকে
-
পুজোর মুখে টানা ২ সপ্তাহ খড়গপুর শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
নিবেদিত






