Advertisement
Advertisement
Narendra Modi

‘মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না’, শিল্পশহর দুর্গাপুরে দাঁড়িয়ে হুঙ্কার মোদির

আসানসোল-দুর্গাপুরের বিজেপি প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার আসানসোলে জনসভা করেন নরেন্দ্র মোদি। এদিন মাফিয়ারাজের বিরুদ্ধে চড়া সুর চড়ান মোদি। তিনি বলেন, "তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ করা হয়েছে। মাফিয়ারাজের মেলা ও কাটমানির খেলা আর চলবে না।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৩

options
link
‘মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না’, শিল্পশহর দুর্গাপুরে দাঁড়িয়ে হুঙ্কার মোদির zoom
৯ এপ্রিল, বৃহস্পতিবার: আসানসোলে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি।

বৃহস্পতিতে ব্যাক টু ব্যাক তিনটি জনসভা। হলদিয়া হয়ে প্রধানমন্ত্রীর কপ্টার যখন আসানসোলের মাটি ছুঁল, তখন শিল্পশহরের আকাশে ‘মোদি, মোদি’ স্লোগান। আসানসোল-দুর্গাপুরের বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন প্রচারে কল্যাণেশ্বরীকে, ঘাঘড়বুড়ি চণ্ডীমাতাকে প্রণাম করে মোদির (Narendra Modi) বক্তব্য শুরু হলেও শেষ হল তৃণমূলের বিরুদ্ধে চড়া হুঙ্কারে। এদিন আসানসোলে দাঁড়িয়ে মাফিয়ারাজের বিরুদ্ধে চড়া সুর চড়ান মোদি। তিনি বলেন, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ করা হয়েছে। মাফিয়ারাজের মেলা ও কাটমানির খেলা আর চলবে না।”

বাংলায় পরিবর্তনের ‘তাজা হাওয়া’র বাহক নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেন, “বাংলার উন্নয়নের স্বার্থে তৃণমূলের বিদায় দরকার। আসানসোলবাসী খুব ভালো করে জানেন, বিকাশে বাধা দিচ্ছে তৃণমূল। কয়লা কারবারে সিন্ডিকেট রাজ চালাচ্ছে বাংলার শাসকদল। কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা এই এলাকার বোঝা।” তৃণমূলকে সরাসরি তোপ দেগে মোদি বলেন, “গোটা দেশ যখন এগিয়ে যাচ্ছে, তৃণমূল তখন বাংলাকে পেছনের দিকে ঠেলছে।” তাঁর অভিযোগ, “​বাংলার আয় ১০০ শতাংশের ১২ শতাংশ থেকে আজ ৫ শতাংশে নেমে এসেছে কংগ্রেস, বাম ও তৃণমূলের কুশাসনে। বাংলার সাধারণ মানুষের হক লুট করে শাসকদলের মন্ত্রীদের বড় বড় বাংলো তৈরি হচ্ছে। ​আসানসোলের কয়লা অঞ্চল আজ সিন্ডিকেটের কবজায়। এই লুটেরাদের হিসাব এবার জনতা নেবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোদির বক্তব্যে এদিন উঠে আসে মালদহের প্রসঙ্গ। তিনি বলেন, “ভয়ের বাতাবরণ প্রথমে তৈরি করেছিল সিপিএম। এবার তৃণমূলও সেটাই করছে। মালদহে যা হল, তৃণমূল বিরাট ভুল করেছে। সিআরপিএফকে গালিগালাজ করছে। মানুষই এর জবাব হবে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা আর কেউ আটকাতে পারবে না। বাংলায় মোদি বললেন, “মাফিয়াদের মেলা আর কাটমানির খেলা চলবে না।” আসানসোলে দাঁড়িয়ে মোদির হুঙ্কার, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। ৪ মে’র পর সব গুন্ডামির বেছে বেছে হিসাব নেওয়া হবে।”  আসানসোলের জনসভা থেকে হুঙ্কার মোদির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.