Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Time Magazine

টাইম ম্যাগাজিনের প্রথম ‘‌কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি

পাঁচ হাজার মনোনীতের মধ্যে থেকে এই সম্মান পেয়েছে ১৫ বছরের কিশোরী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২০, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২০, ১৬:০৬

options
link
টাইম ম্যাগাজিনের প্রথম ‘‌কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ প্রথমবার ‘‌কিড অফ দ্য ইয়ারে’র (‌Kid of the Year)‌ নাম ঘোষণা করল টাইম ম্যাগাজিন (‌TIME Magazine)‌। আর প্রথমবারেই এই ‌অনন্য সম্মান পেল আমেরিকার (America) কলোরাডোর (Colorado) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত (Indian-American) গীতাঞ্জলি রাও। ১৫ বছর গীতাঞ্জলি তাঁর অভিনব আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছে। তার এই কীর্তিতে খুশি ভারতবাসীও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাও জানান। আর টাইম ম্যাগাজিনের হয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) তার সাক্ষাৎকার নেন।

আসলে পড়াশোনা ছাড়াও গীতাঞ্জলি একজন বিজ্ঞানী এবং আবিষ্কারকও। বেশি কিছু দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছে সে। তার তৈরি একটি ডিভাইসের সাহায্যে পাণীয় জলে পারদ (Lead) রয়েছে কি না তা জানা যাবে। এছাড়া একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশনও তৈরি করেছে সে। যার সাহায্যে সাইবারবুলিং রোখা সম্ভব। আর এজন্যই ৮ থেকে ১৬ বছর বয়সি প্রায় ৫ হাজার মনোনীতদের মধ্যে টাইম ম্যাগাজিনের তরফে বেছে নেওয়া হয়েছে গীতাঞ্জলিকে।

Advertisement

[আরও পড়ুন: একই খাবার নিয়ে বাড়ির সামনে হাজির ৪২ জন ডেলিভারি বয়! কারণ জানলে চমকে উঠবেন]

টাইমের তরফ থেকে প্রকাশিত হয়েছে তাঁর সাক্ষাৎকারটিও। ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, গীতাঞ্জলি বর্তমানের সমস্যাগুলোকে বিজ্ঞানের সাহায্যে সমাধান করেছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা গীতাঞ্জলির এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত। রীতিমতো শুভেচ্ছার বন্যা বইছে।

 

[আরও পড়ুন: চিকিৎসা বিজ্ঞানের জয়জয়কার! ২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে কন্যাসন্তান]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.