Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
America

ট্রাম্পের দাবিতেই সিলমোহর, কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল মার্কিন প্রশাসন

রাশিয়া তেল আমদানির বিষয়ে অবস্থান স্পষ্ট করল ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২০:০২

options
link
ট্রাম্পের দাবিতেই সিলমোহর, কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল মার্কিন প্রশাসন zoom
প্রতীকী ছবি।
Advertisement

বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে ভারত ও আমেরিকা উভয় দেশ। এবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর এই সংক্রান্ত বিবৃতি জারি করল। সেখানে জানানো হয়েছে, ঠিক কবে থেকে পারস্পারিক অতিরিক্ত শুল্ক ধার্য করা হবে ভারতীয় পণ্যের উপর।

বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লি-ওয়াশিংটন সমঝোতা হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত ও আমেরিকা। এইসঙ্গে তিনি জানান, পারস্পারিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন শুল্ক ধার্য হবে ৭ ফেব্রুয়ারি বা তার পরে গুদাম থেকে বার করা পণ্যের উপর। উল্লেখ্য, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর স্পষ্ট করেছে, ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ১৮ শতাংশ শুল্কের নিয়ম ধার্য হবে এবার থেকে।

প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল না কেনার শর্তে শুল্ক কমানোর কথা বলেছিলেন মার্কিন প্রসিডেন্ট। এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি দিল্লি। তবে মঙ্গলবার এ ব্যাপারে সংসদীয় প্যানেলকে মোদি সরকার জানিয়েছে, ভারত যে সব দেশ থেকে সস্তা এবং উচ্চমানের অপরিশোধিত তেল আমদানি করে, তা চালিয়ে যাবে। ভারতীয় তেল সংস্থাগুলি ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তেল কিনবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.