Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran War

দক্ষিণ কোরিয়ার ‘মিসাইল ডিফেন্স’ মধ্যপ্রাচ্যে সরাচ্ছে আমেরিকা! কিমের সামনে খোলা ময়দান?

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিনঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। মনে করা হচ্ছে ওই হামলা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:৩১

options
link
দক্ষিণ কোরিয়ার ‘মিসাইল ডিফেন্স’ মধ্যপ্রাচ্যে সরাচ্ছে আমেরিকা! কিমের সামনে খোলা ময়দান? zoom
কিম আটকাতে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করেছিল আমেরিকা।

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে আটকাতে দক্ষিণ কোরিয়ায় মাটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড (THAAD) মোতায়েন করেছিল আমেরিকা। কিন্তু ইরান যুদ্ধের জেরে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী ‘থাড’-এর কিছুটা অংশ দক্ষিণ কোরিয়া থেকে সরানো হয়েছে, সংবাদসংস্থা সিএনএন সূত্রে এমনটাই খবর। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিনঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। মনে করা হচ্ছে ওই হামলা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে খোলা ময়দান পেয়ে যাবেন না তো কিম?

যে ভিডিওটি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, একাধিক বড় ট্রাকে চাপিয়ে ‘থাড’ বা টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্সের একাংশ কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সোসিয়ং-রি-র রাস্তায় গোপনিয়তা রক্ষা করে এই কাজ শুরু হলেও সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যায় ঢাকাঢুকো দেওয়া ট্রাকগুলি। মনে করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিনঘাঁটিগুলিতে ইরান ক্রমাগত হামলা চালানোয় কতকটা বাধ্য হয়েই দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থাকে। এদিকে সূত্রের খবর, দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই সুযোগ নিতে পারেন কিম। দেশটির উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুখ্যাত একনায়কের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি সূত্রে দাবি, ভিডিওটি ৩ মার্চ রাতের। সিওল থেকে ২৩০ কিলোমিটার দূরত্বে থাড ব়্যাডার বেসের কাছে সোসিয়ং-রি অঞ্চলের। সত্যিই কি মধ্যপ্রাচ্যের কোনও দেশ বসনো হবে থাড। এই বিষয়ে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি পেন্টাগন। সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড-এর প্রয়োজন হবে। কিন্তু সেক্ষেত্রে অসুরক্ষিত হয়ে পড়বে দক্ষিণ কোরিয়া। কিমের জন্য বিকল্প ব্যবস্থা করবে আমেরিকা? এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, যুদ্ধের জেরে জ্বালানিসংকটে গোটা বিশ্ব। এর পরেও সংঘাত থামার নাম নেই। উলটে বুধবার মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। নতুন করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তেহরান হামলা চালিয়েছে বলেই খবর। দুবাই বিমানবন্দরের আশাপাশে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আহত হয়েছেন এক ভারতীয়-সহ ৪ জন। বাহরিনেও হামলা হয়েছে। এছাড়াও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসেনি। এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজে হামলায় মৃত হয়েছে ২ ভারতীয়র। নিখোঁজ এক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.