Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

চুক্তির শর্তে ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেবে আমেরিকা? চর্চার মাঝেই মুখ খুললেন ট্রাম্প

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার বার্তা দেন ট্রাম্প। বলেন, 'আমি না থাকলে, ইজরায়েল থাকত না। অন্য কোনও প্রেসিডেন্ট হলে ইজরায়েলের জন্য এতটা করত না যতটা আমি করেছি।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৯:৫৩

options
link
চুক্তির শর্তে ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেবে আমেরিকা? চর্চার মাঝেই মুখ খুললেন ট্রাম্প zoom
চুক্তির শর্তে ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেবে আমেরিকা?
Advertisement

আড়াই মাসের সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তি হয়েছে আমেরিকা ও ইরানের। জানা যাচ্ছে, আগামী ১৯ জুন সুইৎজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করবে দুই। এরই মাঝে খবর, যুদ্ধে ক্ষয়ক্ষতির জেরে ইরানকে ৩০০ বিলিয়ন ডলার অর্থাৎ ২৮ লক্ষ কোটি টাকা সহায়তা দিচ্ছে আমেরিকা। নিউইয়র্ক টাইমসে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। দাবি করা হয়েছে, যুদ্ধে ইরানের দেওয়া ক্ষতিপূরণের শর্ত মেনে নিয়েছেন ট্রাম্প। এই জল্পনার মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির তরফে এই মিথ্যে ছড়ানো হচ্ছে।’ পাশাপাশি ফ্রান্সে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প বলেন, আমেরিকা এখনই ইরানে কোনওরকম বিনিয়োগ করবে না। ট্রাম্পের কথায়, ‘আমরা ইরানে কোনও আর্থিক বিনিয়োগ করছি না। কিন্তু বিনিয়োগ করার অধিকার আমাদের রয়েছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাম্প বলেন, ‘ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির তরফে এই মিথ্যে ছড়ানো হচ্ছে।’

ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইজরায়েলের আগ্রাসন নিয়েও এদিন সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কড়া সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার বার্তা দেন তিনি। বলেন, ‘আমি না থাকলে, ইজরায়েল থাকত না। অন্য কোনও প্রেসিডেন্ট হলে ইজরায়েলের জন্য এতটা করত না যতটা আমি করেছি।’

উল্লেখ্য, ইরান-আমেরিকা শান্তির লক্ষ্যে সম্প্রতি ১৪টি বিষয়ের উপর ভার্চুয়ালি একটি মউ স্বাক্ষর হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। সরবে ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরানো হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে। ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.