সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি পদেও নিজের কর্তৃত্ব বজায় রাখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ১৩তম পাক রাষ্ট্রপতি নির্বাচিত হলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থী আরিফ আলভি৷ সূত্রের খবর, পেশায় ডাক্তার আরিফের বাবা ছিলেন দাঁতের ডাক্তার৷ একাধিকবার তিনি চিকিৎসা করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর দাঁতের৷ পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক সেনেট, জাতীয় আইনসভা ও প্রাদেশিক আইনসভার মোট ৪৩২টি ভোটের মধ্যে ২১২টি ভোট পেয়েছেন পিটিআই প্রার্থী৷ পরাজিত করলেন নিকটতম বিরোধী প্রার্থী মৌলানা ফজলুর রহমানকে৷ তাঁরে প্রাপ্ত ভোট ১৩১টি৷ পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী এইতাজ এহেশান পেয়েছেন মাত্র ৮১টি ভোট৷
[ভারতীয় গানে ঠোঁট মিলিয়ে বিপাকে পাক যুবতী]
জয় লাভের পরেই পিটিআই প্রধান ইমরানকে ধন্যবাদ জানাল সদ্য রাষ্ট্রপতির আসনে বসা আরিফ আলভি৷ জানান, তিনি কেবল একটিমাত্র দলের রাষ্ট্রপতি নন৷ তিনি দেশের সকলের রাষ্ট্রপতি৷ দেশের গরিবদের উন্নতি সাধনে কাজ করবেন তিনি৷ চেষ্টা করবেন দেশকে এগিয়ে নিয়ে যেতে৷ আরিফ আলভির জয় নিয়ে নির্বাচনের আগে থেকেই একপ্রকার আশাবাদী ছিল ইমরানের দল৷ এমনকি সেদেশের সংবাদমাধ্যমগুলিও তাঁর জয় একপ্রকার নিশ্চিত বলে ধরে নেয়৷ কারণ, জাতীয় আইন সভায় পিটিআই-এর সংখ্যা গরিষ্ঠতা রয়েছে৷ পাশাপাশি, খাইবার-পাখতুনখাওয়া ও পাঞ্জাবের প্রাদেশিক আইন সভাতেও সংখ্যাগরিষ্ঠ দল তাঁরা৷ এমনকি বালোচিস্তানের ক্ষমতায় থাকা দলকেও সমর্থন দিয়েছে ইমরানের দল৷ ফলে আরিফ আলভির জয় কেবল সময়ের অপেক্ষা বলেই ধরে নেওয়া হয়৷
[মৃত ‘হাক্কানি নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা, স্বস্তির স্বাস ফেলল আমেরিকা]
তবে, গোদের উপর বিষফোড়ার মতো আবির্ভূত হন বিরোধী প্রার্থী মৌলানা ফজলুর রহমান৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচিত করে পাকিস্তানের একাধিক বিরোধী দল৷ কেবল তাঁকে সমর্থন করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের এই ভোট ভাগ হওয়াই আরিফের জয়কে আরও তরান্বিত করেছে৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক
-
তামিলনাড়ুর সরকারি হস্টেলের মেনুতে গোমাংস! মন্ত্রী বললেন, ‘পড়ুয়াদের দাবি’
-
পুজোর কদিন আপনিই রাজা! থাকা-খাওয়া, ঠাকুর দেখা রাজবাড়িতে, রইল পাঁচ সুলুকসন্ধান
-
৩ মাস আগে স্বামীর রহস্যমৃত্যু, ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে ঘনিষ্ঠতা বধূর! প্রতিবেশীদের নজরে পড়তেই…
-
জামিন চেয়ে হাই কোর্টে কংগ্রেস প্রার্থী মিলন, নন্দীগ্রাম উপনির্বাচনের আগেই জেলমুক্তি?