Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Greece

ভারতের সাঁজোয়া গাড়িতেই ভরসা, ‘পাকবন্ধু’ তুরস্ককে শায়েস্তা করতে বড় সিদ্ধান্ত গ্রিসের!

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সমর্থন করেছিল তুরস্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৭:০৯

options
link
ভারতের সাঁজোয়া গাড়িতেই ভরসা, ‘পাকবন্ধু’ তুরস্ককে শায়েস্তা করতে বড় সিদ্ধান্ত গ্রিসের! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্ককে শায়েস্তা করতে গ্রিসে নজর! ভারত থেকে সাঁজোয়া গাড়ি (ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল্‌) ডব্লিউএইচএপি (হুইলড্‌ আর্মার্ড প্ল্যাটফর্ম) কেনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অ্য়ারিস্টটল-প্লেটোর দেশ। সম্প্রতি সাইপ্রাস-সহ পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জগুলি নিয়ে ধারাবাহিক বিবাদে জড়িয়েছে গ্রিস ও তুরস্ক। এই অবস্থায় ভারত থেকে গ্রিস অস্ত্র কিনলে তা হবে দিল্লির সফল কূটনৈতিক চাল।

সূত্রের খবর, টাটা শিল্পগোষ্ঠীর মালিকানাধীন ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল)-এর তৈরি সাঁজোয়া গাড়ি (ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল্‌) ডব্লিউএইচএপি (হুইলড্‌ আর্মার্ড প্ল্যাটফর্ম) কেনার বিষয়েই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। গত বছর অ্যাথেন্সে আয়োজিত প্রতিরক্ষা সরঞ্জামের মেলায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ বা ডিআরডিও)-র নকশায় তৈরি ডব্লিউএইচএপি প্রদর্শিত হয়েছিল। যা পছন্দ হয়েছিল গ্রিসের। এবার তা কেনার বিষয়ে সরকারি প্রক্রিয়া শুরু করেছে পূর্বইউরোপের দেশটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সমর্থন করেছিল তুরস্ক। পাক ফৌজকে অস্ত্র দিয়েও সাহায্য করেছিল তারা। অথচ দীর্ঘদিন ধরে ভারতের বিমানবন্দরগুলিতে চুটিয়ে ব্যবসা করছিল তুরস্কের সংস্থা। আপাত ভাবে তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ‘বিশ্বাসঘাতকতা’ করে ওই রাষ্ট্র। তুরস্কের শত্রুদেশ গ্রিসকে অর্থ সাহায্য করে পালটা চাল দেওয়ার ভাবনা দিল্লির।

প্রসঙ্গত, গ্রিসের অভিযোগ, কোস, সামোস, লেসবস-সহ পূর্ব এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপে অনুপ্রবেশ ঘটাচ্ছে তুরস্ক। ১৯২৩ সালে লুসানের চুক্তি অনুযায়ী ওই দ্বীপগুলির নিয়ন্ত্রণ ক্ষমতা পেয়েছিল গ্রিস। এছাড়া ১৯৭৪ সাল থেকে গ্রিসের মিত্র দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উত্তরাংশ বেআইনি ভাবে দখল করে রেখেছে তুরস্ক। সেখানকার বাফার জোনে সম্প্রতি তুরস্ক সেনার তৎপরতা নজরে এসেছে। সব মিলিয়ে দুই দেশের উত্তজেনা বাড়ছে। এই অবস্থায় ভারতের থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.