সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত হল মেক্সিকো। বন্দুকবাজের হামলায় প্রাণ হারালো ৫ জন। আহত বহু।
সোমবার, মেক্সিকোর একটি নাইট ক্লাবে এলোপাথারি গুলি ছুড়ে এক হামলাকারী, খবর পুলিশ সূত্রে। ওই সময় ‘ব্লু প্যারট’ নামের ওই ক্লাবটিতে হামলার সময় একটি গানের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। ভিড়ে ঠাসা ক্লাবটিতে হামলার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।প্রাণ বাঁচানোর তাগিদে শুরু হয় ছোটাছুটি। প্রায় সঙ্গে পুলিশ পৌঁছলেও, এখনও অধরা হামলাকারী। এক পুলিশ কর্তা জানান, ‘ব্লু প্যারট’ নামের ওই ক্লাবটিতে চলা ‘বিপিএম মিউজিক ফেস্টিভ্যাল’ মার্কিন এবং ব্রিটিশ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। তিনি আরও জানান যে এখনও মৃতদের পরিচয় জানা যায়নি। হামলাকারীর খোঁজে ইতিমধ্যে জোর তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
গান্ধীজির থেকেও বড় নেতা আম্বেদকর, দাবি আসাদউদ্দিনের
নিঃশ্বাসেও অক্সিজেন ছাড়ে গরু, আজব দাবি শিক্ষামন্ত্রীর
আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা
সর্বশেষ খবর
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা