Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Bali

হোটেলে চুরি! বেড়াতে গিয়ে বালিতে পুলিশের জালে চার ভারতীয়, তারপর…

জানা গিয়েছে, সম্প্রতি ওই চার পর্যটক বালিতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলে তাঁরা ওঠেন। কিন্তু চেক আউটের সময় হোটেল কর্তৃপক্ষ লক্ষ্য করেন পর্যটকরা যে ঘরে ছিলেন, সেখানকার অনেক জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই সন্দেহের তির পর্যটকদের উপর এসে পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:২৮

options
link
হোটেলে চুরি! বেড়াতে গিয়ে বালিতে পুলিশের জালে চার ভারতীয়, তারপর… zoom
ব্যাগ খুলে চলছে তল্লাশি। ছবি: সংগৃহীত।
Advertisement

হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগ। চার ভারতীয় পর্যটককে হাতেনাতে ধরল হোটেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বালিতে (Bali)। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

জানা গিয়েছে, সম্প্রতি ওই চার পর্যটক বালিতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলে তাঁরা ওঠেন। কিন্তু চেক আউটের সময় হোটেল কর্তৃপক্ষ লক্ষ্য করেন পর্যটকরা যে ঘরে ছিলেন, সেখানকার অনেক জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই সন্দেহের তির পর্যটকদের উপর এসে পড়ে। হোটেল কর্তৃপক্ষ তাঁদের ব্যাগ পরীক্ষা করানোর নির্দেশ দেয়। এরপরই তল্লাশি চালাকালীন পর্যটকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে হারিয়ে যাওয়া জিনিসপত্র। তার মধ্যে ছিল – তোয়ালে, হেয়ার ড্রায়ার, পাপস, টিভির রিমোর্ট ইত্যাদি।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চার পর্যটকের ব্যাগ খুলে তল্লাশি চালাচ্ছেন হোটেলের কর্মীরা। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন নীরব পর্যটকরা। বালির একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ভারতীয়দের পুলিশের হাতে তুলে দেয় হোটেল কর্তৃপক্ষ। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।     

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.