মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। মঙ্গলবার রাতে ইরানের ৫টি তেলের ট্যাঙ্কারে হামলা চালাল আমেরিকা। ভয়ংকর সেই হামলার ফুটেজ প্রকাশ্যে এনেছে মার্কিন সেনা। এদিকে হামলার পালটা জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর মিসাইল ছুড়ল ইরান। সবমিলিয়ে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি (Iran-US War) অত্যন্ত গুরুতর আকার নিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, গত দু’দিনে ইরানের রেভলিউশনারি গার্ড (IRGC) দু’বার মার্কিন রণতরীকে নিশানা করেছে। যদিও এই হামলায় মার্কিন রণতরীর কোনও ক্ষতি হয়নি। এরই জবাবে মঙ্গলবার ওমান উপসাগরে চারটি এমটি কাভিজ, চারমিনার, হরাইজন-১, রিয়েস্কো এবং হরমুজের খার্গ দ্বীপের কাছে এমটি দেরিয়া নামে ৫টি ট্যাঙ্কার। আমেরিকার দাবি, হামলার আগে নাবিকদের সতর্ক করে জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই হামলার পরপরই আমেরিকাকে পালটা জবাব দেয় ইরানও।
আরও পড়ুন:
সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ৯৯.৪৯ ডলার ছুঁয়ে ফেলেছে।
জানা গিয়েছে, মার্কিন হামলার জবাবে জর্ডনে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ২০টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরান। জর্ডন সেনা জানিয়েছে, ইরানের হামলার পর তাদের ১৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। ২টি ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গায় পড়েছে। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও তেহরানের দাবি, হামলার জেরে মার্কিন ফাইটার জেটের হ্যাঙ্গার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাত্র ৬ মাসের ব্যবধানে ইরান ও আমেরিকার এই সংঘাতের প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। রিপোর্ট বলছে, সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ৯৯.৪৯ ডলার ছুঁয়ে ফেলেছে।
উল্লেখ্য, গত শুক্রবারও তাদের বোটে ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল আমেরিকা। এর পালটা ইরানের ৩টি জাহাজ ধ্বংস করে মার্কিন সেনা। তেহরানের দাবি, হরমুজের নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল মার্কিন বোট। যার জেরেই তাতে হামলা চালানো হয়। পাশাপাশি বেআইনি পথ ধরে যাওয়া তিনটি ট্যাঙ্কারের উপরেও হামলা চালিয়েছে তারা। তবে নিষিদ্ধ এলাকায় প্রবেশের বিষয়ে কোনও মন্তব্য করেনি আমেরিকা। বরং পালটা হামলায় নতুন করে যুদ্ধের দামামা বাজল মধ্যপ্রাচ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৮ দিনের সিআইডি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, শালবনি জমি দুর্নীতিতে বাড়ছে বিপদ
-
‘আমার কেরিয়ারের থেকে কম বয়স’, বৈভবের খুনসুটির মোক্ষম জবাব শামির, কী অভিযোগ ঈশানের?
-
একঘেয়ে খাবারের পাতে রাখুন জিভে জল আনা চিনাবাদামের চাটনি, রইল ৫ সহজ রেসিপি
-
দুর্গা ‘পোড়ামুখী’! বাংলার শতাব্দী প্রাচীন পুজোয় মিশে অলৌকিক কাহিনি
-
লাল ফিতের ফাঁসে কলকাতা-ঢাকা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস! সিদ্ধান্ত হল না দ্বিপাক্ষিক রেল বৈঠকে